ভোলা প্রতিনিধি: দীর্ঘদিনের দাবি ভোলা-বরিশাল সেতু। নদীবেষ্টিত দ্বীপ জেলা ভোলার সঙ্গে বরিশালসহ দেশের অন্যান্য অঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের জন্য এই সেতু নির্মাণ এখন ভোলাবাসীর প্রাণের দাবিতে পরিণত হয়েছে। বর্তমানে ভোলা থেকে বরিশালে যাতায়াতের ক্ষেত্রে ফেরিনির্ভরতার কারণে সাধারণ মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। জরুরি চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থী ও চাকরিজীবীদের যাতায়াতেও পোহাতে হয় নানা ভোগান্তি।
আরও পড়ুন