1. mh01610093622@gmail.com : banglanetexpress :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
কেশবপুরে যুবদলের বর্ধিত সভায় নেতাকর্মীদের একাংশ বাদ, ক্ষোভে তৃণমূল দীঘিনালা জোনের পক্ষ থেকে ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে আর্থিক সহায়তা চরফ্যাশনে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের কক্ষে নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ দীঘিনালায় অসুস্থ ব্যক্তির চিকিৎসায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা। পুকুরে ডুবে নিহত নবম শ্রেণীর ছাত্র এওয়াজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আব্দুর রহমান হাজারী: ‘দলের সিদ্ধান্তই চূড়ান্ত’ বোরহানউদ্দিনে বাথরুমের ছাদ থেকে ৩টি গাঁজা গাছ উদ্ধার, আটক ১ স্বাধীনতার এত বছর পরও কাঁচা রাস্তা, দুর্ভোগে কাচিয়ার ৮ নম্বর ওয়ার্ডের হাজারো মানুষ দীঘিনালায় DSF-এর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প দুই স্হানে ৫ শতাধিক মানুষকে চিকিৎসাসেবা প্রদান বোরহানউদ্দিনে প্রধান শিক্ষক ও সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ ‘ষড়যন্ত্রমূলক’ দাবি এলাকাবাসীর

চরফ্যাশনে কলেজছাত্রীকে অপহরণের ২ দিন পর উদ্ধার, আটক ২

  • আপডেটের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৪৩ বার ভিউ

ভোলার চরফ্যাশনে এক কলেজছাত্রীকে অজ্ঞান করে ফিল্মি স্টাইলে অপহরণের ২ দিন পর শুক্রবার ভোরে কুয়াকাটার একটি হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ।

অপহরণকারী জাবেদ উপজেলার আহম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. ছালাউদ্দিনের বড় ছেলে। কলেজছাত্রীকে উদ্ধারের সময় জাবেদ কৌশলে পালিয়ে যায়। তার সহযোগী মো. হাসনাইন (২১) ও মাইক্রোচালক মেহেদী হাসান (২৬)-কে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।

কুয়াকাটা থেকে পুলিশের এসআই ছিদ্দিকুর রহমান উদ্ধার হওয়া ছাত্রী ও আটক দুজনকে নিয়ে চরফ্যাশনের উদ্দেশ্যে রওনা হন। রাত সাড়ে ১১টায় তারা থানায় পৌঁছান বলে জানান ওসি মাহামুদ আল ফরিদ। তবে উদ্ধারের বিষয়টি তিনি নিশ্চিত করেন। একই সঙ্গে জানান, অভিযুক্ত অপহরণকারী জাবেদকে গ্রেপ্তারে পুলিশ টিম কাজ করছে।

ওসি জানান, স্থানীয় ফাতেমা মতিন কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রী গত বুধবার কলেজ থেকে ফেরার পথে কয়েক যুবক তার গতিরোধ করে নাকে ক্লোরোফর্ম (চেতনানাশক) ছিটিয়ে অজ্ঞান করে ফিল্মি স্টাইলে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এমনকি ফোনে মেয়ের মাকে জানায়, কলেজছাত্রী তার কাছে আছে, তাকে খোঁজার প্রয়োজন নেই। এরপর মোবাইল ফোন বন্ধ করে দেয়।

এ ঘটনায় ওই কলেজছাত্রীর পিতা শিক্ষক কামরুল হাসান নিখোঁজ ও অপহরণের অভিযোগ তুলে থানায় অভিযোগ দেন। পুলিশের এসআই মো. ছিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি টিম অনুসন্ধান শুরু করে।

স্থানীয় একাধিক সূত্র থেকে জানা যায়, মো. ছালাউদ্দিনের ছেলে জাবেদ ওই কলেজছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে তাকে অপহরণ করে কুয়াকাটায় নিয়ে যায়। কুয়াকাটার একটি হোটেলে অবস্থানকালে বিষয়টি সন্দেহজনক মনে হলে এক পর্যটক সরকারি জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানায়। মহিপুর থানা পুলিশ ওই শিক্ষার্থীকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জাবেদ হোটেলের টয়লেট দিয়ে পালিয়ে যায়। তবে তার দুই সঙ্গীকে পুলিশ আটক করে।

অপহরণকারী জাবেদের পিতা, আহম্মদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ছালাউদ্দিন স্বীকার করেন, তার ছেলে জঘন্যতম কাজ করেছে। তিনি বলেন, তার ছেলে জাবেদ কৃষি বিষয়ে ডিপ্লোমা পড়ছে। কিন্তু এমন কাজ করবে, তা তিনি ভাবতেই পারেননি। মেয়েটি সম্মানের সঙ্গে উদ্ধার হওয়ায় তিনি শুকরিয়া আদায় করেন।

ওই ছাত্রীর কলেজশিক্ষক মো. মইন জানান, কলেজ থেকে ফেরার পথে এভাবে কলেজছাত্রী অপহরণের ঘটনা তাদের বিস্মিত করেছে। তিনি অপহরণকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com