
মোঃ মেহেদী হাসান হৃদয়|
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চরফ্যাশন উপজেলাবাসীসহ হিন্দু সম্প্রদায়ের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চরফ্যাশন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশ্রাফুর রহমান দিপু ফরাজী।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সম্পাদকও ভোলা-৪ আসনের সংসদ সদস্যর পক্ষ থেকে পক্ষ থেকে এক শুভেচ্ছা বার্তায় তিনি অসাম্প্রদায়িক চেতনা, সামাজিক সম্প্রীতি ও ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে সবাইকে শারদীয় উৎসবের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান।
এক বার্তায় যুবদল নেতা আশ্রাফুর রহমান দিপু ফরাজী বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যুগে যুগে এই ভূখণ্ডে সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করে আসছে। শারদীয় দুর্গোৎসব কেবল হিন্দু সম্প্রদায়ের নয়, এটি আমাদের পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির এক মিলনমেলা।”
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি চরফ্যাশন উপজেলার সকল অঙ্গ সংগঠন ও জাতীয়তাবাদী শক্তির মূল প্রেরণা নিয়ে যুবসমাজকে সঙ্গে নিয়ে এলাকা ও দেশের শান্তি, উন্নতি এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি চরফ্যাশন উপজেলার হিন্দু ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।
সংগঠনের শীর্ষ নেতৃত্বের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে তিনি দেশবাসীকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান এবং উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের আহ্বান জানান।
চরফ্যাশন উপজেলায এবছর একটি পৌরসভা ও ২০টি ইউনিযনে মোট ১৪ টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে চরফ্যাশন পৌরসভায় ৫টি। এছাড়া বিভিন্ন ইউনিয়নে আরো ৯ টি পুজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হইবে।
Leave a Reply