1. mh01610093622@gmail.com : banglanetexpress :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
কেশবপুরে যুবদলের বর্ধিত সভায় নেতাকর্মীদের একাংশ বাদ, ক্ষোভে তৃণমূল দীঘিনালা জোনের পক্ষ থেকে ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে আর্থিক সহায়তা চরফ্যাশনে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের কক্ষে নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ দীঘিনালায় অসুস্থ ব্যক্তির চিকিৎসায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা। পুকুরে ডুবে নিহত নবম শ্রেণীর ছাত্র এওয়াজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আব্দুর রহমান হাজারী: ‘দলের সিদ্ধান্তই চূড়ান্ত’ বোরহানউদ্দিনে বাথরুমের ছাদ থেকে ৩টি গাঁজা গাছ উদ্ধার, আটক ১ স্বাধীনতার এত বছর পরও কাঁচা রাস্তা, দুর্ভোগে কাচিয়ার ৮ নম্বর ওয়ার্ডের হাজারো মানুষ দীঘিনালায় DSF-এর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প দুই স্হানে ৫ শতাধিক মানুষকে চিকিৎসাসেবা প্রদান বোরহানউদ্দিনে প্রধান শিক্ষক ও সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ ‘ষড়যন্ত্রমূলক’ দাবি এলাকাবাসীর

স্বেচ্ছাসেবক দলের শীর্ষ পদে আলোচনায় পরীক্ষিত নেতারা

  • আপডেটের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৭৬ বার ভিউ

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বাংলাদেশ জাতীয়তাবাদী দল)–এর অঙ্গসংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনকে ঘিরে দলীয় অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা ও নানা জল্পনা-কল্পনা। সম্ভাব্য নেতৃত্বে জায়গা করে নিতে ইতোমধ্যে সক্রিয় হয়ে উঠেছেন অনেক নেতা, যাদের বেশিরভাগই রাজপথে আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত সাবেক ছাত্রদল নেতা।

দলীয় সূত্রে জানা গেছে, বর্তমান সভাপতি এসএম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি সাংগঠনিক ব্যস্ততায় আগের মতো সময় দিতে পারছেন না। তাছাড়া তিন বছর মেয়াদি এই কমিটির মেয়াদও শেষ হয়েছে। ফলে স্বেচ্ছাসেবক দল পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপির হাইকমান্ড।

গত ২৫ এপ্রিল রাজধানীর গুলশানে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই বৈঠকের পর নতুন কমিটি নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। সূত্র বলছে, সাংগঠনিক কাঠামো আরও গতিশীল করতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

নতুন কমিটিতে সভাপতি পদে আলোচনায় এগিয়ে রয়েছেন—
সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী
সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন
সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন

সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন—
যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক
ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন
কাজী রওনকুল ইসলাম শ্রাবণ
নজরুল ইসলাম নোমান

সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ফজলুর রহমান খোকন বলেন,
“দল যেখানে দায়িত্ব দেবে, সেখানেই কাজ করে যাব।”
রফিকুল ইসলাম রফিক জানান, তিনি দীর্ঘদিন মামলা-হামলার শিকার হয়েছেন এবং সাংগঠনিক দায়িত্ব সফলভাবে পালন করেছেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী যেকোনো দায়িত্ব পালনে তিনি প্রস্তুত।
সভাপতি পদপ্রত্যাশী জহির উদ্দিন তুহিন বলেন,
“রাজপথের আন্দোলনে অংশ নিয়েছি। দায়িত্ব পেলে আস্থার প্রতিদান দেব।”
নাজমুল হাসান বলেন,
“দলের সিদ্ধান্তই চূড়ান্ত, সেই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকবো।”
ফখরুল ইসলাম রবিন ত্যাগী নেতাদের মূল্যায়নের আহ্বান জানিয়ে বলেন,
“দীর্ঘদিন যারা নির্যাতন সহ্য করে রাজপথে ছিলেন, তাদের মূল্যায়ন করা উচিত।”
ইয়াসিন আলী বলেন,
“কমিটির মেয়াদ শেষ হলে নতুন কমিটি হওয়াই স্বাভাবিক। দল যাকে দায়িত্ব দেবে, সে দায়িত্ব পালন করবো।”

এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন,
“এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।”

উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৮০ সালের ১৯ আগস্ট দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে এই সংগঠনের কমিটি পুনর্গঠিত হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com