1. mh01610093622@gmail.com : banglanetexpress :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
তরুণদের পেশাগত উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে লিংকডইন কমিউনিটি বাংলাদেশ প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ধাত্রীবিদ্যা কম্পিউটার প্রশিক্ষণ কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ড জুরেই মাদকের ভয়াবহ থাবা হাত বাড়ালেই মিলছে মাদক,নির্বিকার প্রশাসন বরিশাল রেঞ্জের ডিআইজি কর্তৃক কাউখালী থানা পরিদর্শন দীঘিনালায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা সাংবাদিক আবেদন করুন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগী সেজে দুদকের হানা পেলেন নানা অনিয়ম কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল চরফ্যাশনে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দীঘিনালায় আকস্মিক বন্যা, পানিবন্দি প্রায় ৫০০ পরিবার

  • আপডেটের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৭৪ বার ভিউ

মোঃ নাছির উদ্দীন দীঘিনালা খাগড়াছড়ি।

খাগড়াছড়ির দীঘিনালায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। শনিবার (২২ আগস্ট) মধ্যরাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে প্রায় ৫০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এক রাতের ভারী বৃষ্টিতে সড়ক ও বসতবাড়িতে পানি ওঠায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় দীঘিনালায় ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রবল বৃষ্টির কারণে পাহাড়ি ঢলের পানি দ্রুত নেমে এসে দীঘিনালা-মাইনি সড়ক, দীঘিনালা-কবাখালী সড়ক, নীলমঞ্চল, জামতলী ও হিন্দুপাড়া এলাকা প্লাবিত হয়েছে।

দীঘিনালা চৌমুহনী স্টিল ব্রিজের দুই পাশের সড়ক পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া দীঘিনালা-মাইনি ও দীঘিনালা-লংগদু সড়কের ওপর দিয়েও পানি প্রবাহিত হচ্ছে। তবে এসব সড়কে বর্তমানে সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

হঠাৎ পানি বেড়ে যাওয়ায় উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৫০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানি দ্রুত বাড়তে থাকায় নিম্নাঞ্চলের মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

পানি আরও বাড়লে পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে। বন্যাকবলিত এলাকার মানুষের নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com