1. mh01610093622@gmail.com : banglanetexpress :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
কেশবপুরে যুবদলের বর্ধিত সভায় নেতাকর্মীদের একাংশ বাদ, ক্ষোভে তৃণমূল দীঘিনালা জোনের পক্ষ থেকে ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে আর্থিক সহায়তা চরফ্যাশনে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের কক্ষে নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ দীঘিনালায় অসুস্থ ব্যক্তির চিকিৎসায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা। পুকুরে ডুবে নিহত নবম শ্রেণীর ছাত্র এওয়াজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আব্দুর রহমান হাজারী: ‘দলের সিদ্ধান্তই চূড়ান্ত’ বোরহানউদ্দিনে বাথরুমের ছাদ থেকে ৩টি গাঁজা গাছ উদ্ধার, আটক ১ স্বাধীনতার এত বছর পরও কাঁচা রাস্তা, দুর্ভোগে কাচিয়ার ৮ নম্বর ওয়ার্ডের হাজারো মানুষ দীঘিনালায় DSF-এর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প দুই স্হানে ৫ শতাধিক মানুষকে চিকিৎসাসেবা প্রদান বোরহানউদ্দিনে প্রধান শিক্ষক ও সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ ‘ষড়যন্ত্রমূলক’ দাবি এলাকাবাসীর

নিষেধাজ্ঞা শেষে নদীতে ফিরছেন চরফ্যাশনের জেলেরা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৪৬ বার ভিউ

নিজস্ব প্রতিবেদক :
জাটকা সংরক্ষণে সরকারের দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় ভোলার চরফ্যাশন উপজেলার উপকূলীয় জেলেরা আবারও নদীতে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন। বৃহস্পতিবার মধ্যরাত থেকে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে প্রায় অর্ধলক্ষ জেলে নৌকা নিয়ে নামবেন বলে জানা গেছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মার্চ ও এপ্রিল—এই দুই মাস মেঘনা নদী এবং তেঁতুলিয়া নদী অববাহিকার অভয়াশ্রম এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। নিষেধাজ্ঞা শেষে এখন জেলে পল্লীগুলোতে ফিরেছে কর্মচাঞ্চল্য।
চরফ্যাশনের সামরাজ মৎস্যঘাট, আটকপাট, পাঁচকপাট, নতুন স্লুইসগেট ও মাইনুদ্দি ঘাট এলাকা ঘুরে দেখা গেছে, জেলেরা ব্যস্ত সময় পার করছেন। কেউ জাল মেরামত করছেন, কেউ নৌকা ও ইঞ্জিন ঠিক করছেন, আবার কেউ নদীতে নামার শেষ প্রস্তুতি নিচ্ছেন। পুরো এলাকায় যেন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
তবে প্রস্তুতির মাঝেও রয়েছে নানা ভোগান্তি। অনেক জেলে অভিযোগ করেছেন, বরফ ও ডিজেল সংগ্রহ করতে গিয়ে তাদের অতিরিক্ত খরচ ও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মাইনুদ্দি মৎস্যঘাটের জেলে সেলিম মাঝি বলেন,
“দুই মাসের নিষেধাজ্ঞা মানলেও জীবিকা চালাতে খুব কষ্ট হয়েছে।”
আরেক জেলে জানান, সরকারি সহায়তার চাল সময়মতো না পাওয়ায় অনেক পরিবার মানবেতর জীবন কাটিয়েছে। পাশাপাশি জ্বালানি তেলের উচ্চমূল্য মাছ ধরার প্রস্তুতিকে আরও ব্যয়বহুল করে তুলেছে।
চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, নিষেধাজ্ঞা চলাকালে ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার এবং ইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত প্রায় ৯০ কিলোমিটার এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি বলেন, জাটকা সংরক্ষণের কারণে ভবিষ্যতে ইলিশ উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এছাড়া জেলেদের জন্য সরকার চার মাসে মোট ১৬০ কেজি করে বিজিএফ চালসহ বিভিন্ন খাদ্য সহায়তা প্রদান করেছে, যা এবার আরও বিস্তৃত করা হয়েছে।
দীর্ঘ দুই মাস পর নিষেধাজ্ঞা শেষ হওয়ায় উপকূলের জেলে পরিবারগুলো নতুন আশায় বুক বাঁধছে। নদী ও সাগরে ভালো মাছ পাওয়ার প্রত্যাশায় আবারও কর্মব্যস্ত হয়ে উঠছে চরফ্যাশনের জেলে জনপদ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com