1. mh01610093622@gmail.com : banglanetexpress :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
দীঘিনালায় অসুস্থ ব্যক্তির চিকিৎসায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা। পুকুরে ডুবে নিহত নবম শ্রেণীর ছাত্র এওয়াজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আব্দুর রহমান হাজারী: ‘দলের সিদ্ধান্তই চূড়ান্ত’ বোরহানউদ্দিনে বাথরুমের ছাদ থেকে ৩টি গাঁজা গাছ উদ্ধার, আটক ১ স্বাধীনতার এত বছর পরও কাঁচা রাস্তা, দুর্ভোগে কাচিয়ার ৮ নম্বর ওয়ার্ডের হাজারো মানুষ দীঘিনালায় DSF-এর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প দুই স্হানে ৫ শতাধিক মানুষকে চিকিৎসাসেবা প্রদান বোরহানউদ্দিনে প্রধান শিক্ষক ও সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ ‘ষড়যন্ত্রমূলক’ দাবি এলাকাবাসীর বোরহানউদ্দিনের ফকিরহাট বাজার ব্রিজ এখন ‘মরণফাঁদ’: সংযোগ সড়ক না করায় প্রতিনিয়ত দুর্ঘটনা, চলে না অ্যাম্বুলেন্স রাষ্ট্র ও জনগণের প্রয়োজনে সব সময় প্রস্তুত রিজার্ভ ফোর্স: সিলেটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের আলোচনা সভা ও কার্যালয় উদ্বোধন চাঁদাবাজমুক্ত আছলামপুর ইউনিয়ন গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদে ইয়াছিন আছলামীর প্রার্থিতা ঘোষণা

দীঘিনালায় অসুস্থ ব্যক্তির চিকিৎসায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা।

  • আপডেটের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৪৪ বার ভিউ

মোঃ নাছির উদ্দীন
দীঘিনালা খাগড়াছড়ি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ১নং মেরুং ইউনিয়নের রশিক নগর আশ্রম এলাকার অসুস্থ বাসিন্দা হিরন শেখের চিকিৎসার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই ২০২৬) বিকেল ৩টায় দীঘিনালা জোনের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়। জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল আমিন, এসইউপি, পিএসসি-এর নির্দেশনায় এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
জানা যায়, হিরন শেখ দীর্ঘদিন ধরে পিত্তথলির পাথরজনিত (গলব্লাডার স্টোন) সমস্যায় ভুগছেন। তাঁর চিকিৎসা ব্যয় নির্বাহে সহায়তা করতে দীঘিনালা জোনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়।
এ সময় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল আমিন, এসইউপি, পিএসসি জানান, অসুস্থ হিরন শেখের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে এবং দীঘিনালা জোন সবসময় তাঁর পাশে থাকবে।
এলাকাবাসী সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com