1. mh01610093622@gmail.com : banglanetexpress :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
কেশবপুরে যুবদলের বর্ধিত সভায় নেতাকর্মীদের একাংশ বাদ, ক্ষোভে তৃণমূল দীঘিনালা জোনের পক্ষ থেকে ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে আর্থিক সহায়তা চরফ্যাশনে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের কক্ষে নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ দীঘিনালায় অসুস্থ ব্যক্তির চিকিৎসায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা। পুকুরে ডুবে নিহত নবম শ্রেণীর ছাত্র এওয়াজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আব্দুর রহমান হাজারী: ‘দলের সিদ্ধান্তই চূড়ান্ত’ বোরহানউদ্দিনে বাথরুমের ছাদ থেকে ৩টি গাঁজা গাছ উদ্ধার, আটক ১ স্বাধীনতার এত বছর পরও কাঁচা রাস্তা, দুর্ভোগে কাচিয়ার ৮ নম্বর ওয়ার্ডের হাজারো মানুষ দীঘিনালায় DSF-এর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প দুই স্হানে ৫ শতাধিক মানুষকে চিকিৎসাসেবা প্রদান বোরহানউদ্দিনে প্রধান শিক্ষক ও সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ ‘ষড়যন্ত্রমূলক’ দাবি এলাকাবাসীর

কেশবপুরে যুবদলের বর্ধিত সভায় নেতাকর্মীদের একাংশ বাদ, ক্ষোভে তৃণমূল

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৫ বার ভিউ

কেশবপুর প্রতিনিধি,

যশোর জেলা যুবদলের উদ্যোগে আগামী পহেলা আগষ্ট মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে যুবদলের লোক সমাগম বাড়াতে ইতিমধ্যে জেলা যুবদল বিভিন্ন উপজেলা ও পৌর যুবদল কে নিয়ে বর্ধিত সভা করছে।তারই আলোকে গত ২৭ জুলাই কেশবপুর উপজেলা ও পৌর যুবদলের প্রস্তুতি সভা, যুবদলের একটা বড় অংশকে বাদ দিয়ে অনুষ্ঠিত হয়েছে।এ নিয়ে উপজেলা জুড়ে যুবদলের নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।জেলা প্রতিনিধি যশোর জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আশরাফুল কবির সুমনের উপস্থিতিতে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।এই বিষয়ে উপজেলা যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী মেহেদী হাসান হিমেল এর কাছে জানতে চাইলে বলেন,বর্ধিত সভার বিষয়ে আমরা কিছু জানিনা, এবং শুনেছি যশোরে প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়েছে তখনও আমাদেরকে জানানো হয়নি,তিনি আরও বলেন বিগত ১৭ বছর আমিসহ উপজেলা পৌর ও ইউনিয়নের শত শত নেতাকর্মী হামলা মামলাসহ নির্যাতিত হয়েছে শুধুমাত্র যুবদলকে ভালোবাসার জন্য।,যুবদলের সাধারণ নেতাকর্মীরা বিভিন্ন সামজিক যোগাযোগ মাধ্যমে যখন তারা এই বর্ধিত সভার কথা জেনেছে তারা খুবই কষ্ট পেয়েছে।আমরা এত বছর যুবদল করার জন্য নির্যাতিত হয়েছি, তারপরও কেন এত বৈষম্য আমরা জানতে চাই।উপজেলা যুবদলের নির্যাতিত আরেক কর্মী বলেন,কেশবপুরে যুবদলের বড় একাংশকে বাদ দিয়ে কিছু যুবদলের নেতাকর্মী নিয়ে এই বর্ধিত সভা,আমাদের না জানিয়ে গোপনে করায় আমাদের হৃদয়ে রক্ত ক্ষরণ হয়েছে।এ বিষয়ে কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুর রাজ্জাককে বর্ধিত সভা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,বর্ধিত সভার বিষয়ে উপজেলা বিএনপির কিছু জানে না।আমরাও বিভিন্ন সমাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি।বিএনপির সহযোগী সংগঠনের কোন প্রোগ্রাম থাকলে উপজেলা বিএনপিকে জানানো হয়,কিন্তু এইবার আমাদেরকে জানানো হয়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com