
মোঃ তুহিন ফরাজী (ভোলা) প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৬ নম্বর হাসাননগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাকিমউদ্দিন বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং স্থানীয় সাবেক ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাচ্চু চৌধুরীর বিরুদ্ধে ওঠা অভিযোগকে ‘মিথ্যা, ষড়যন্ত্র ও চক্রান্তমূলক’ বলে দাবি করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, এলাকার সাধারণ মানুষ ও বাজারের ব্যবসায়ীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, মামলার এজাহারে ঘটনাটি গত ১৬ তারিখ বিকেল ৩টা ১০ মিনিট থেকে ৩টা ৪৫ মিনিটের মধ্যে ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে। তবে এলাকাবাসীর প্রশ্ন, বিদ্যালয় ছুটি বিকেল ৪টায় হওয়ার পরও ওই সময়ে বিদ্যালয়ে অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এমন পরিস্থিতিতে অভিযোগকৃত ঘটনা ঘটলে তা কেউ টের পাননি কেন—এ প্রশ্ন তুলছেন তারা।
এছাড়া স্থানীয়দের দাবি, অভিযোগকারী ছাত্রী পরবর্তী ১৬-১৭-১৮-১৯ ও ২০ তারিখেও বিদ্যালয়ে উপস্থিত ছিল বলে জানা গেছে। তারা প্রশ্ন তুলেছেন, অভিযোগটি সত্য হলে সে কীভাবে স্বাভাবিকভাবে বিদ্যালয়ে যাওয়া-আসা করেছে।
এলাকাবাসীর আরও অভিযোগ, হাসপাতালে ভর্তি হওয়ার কোনো তথ্য ছাড়াই ঘটনার ছয় দিন পর মামলা দায়ের করা হয়েছে, যা তাদের কাছে ‘সন্দেহজনক’ বলে মনে হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় সচেতন নাগরিকরা বলেন, ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। তারা দাবি করেন, এর পেছনে অন্য কোনো কারণ বা রাজনৈতিক প্রভাব রয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় আনা উচিত।
অনেকে মনে করছেন, ঘটনাটি রাজনৈতিক প্রতিহিংসার জালে কাউকে ফাঁসানোর চেষ্টাও হতে পারে। তবে তারা স্পষ্টভাবে বলেন, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দোষীদের আইনের আওতায় আনতে হবে, আর অভিযোগ মিথ্যা হলে নির্দোষ ব্যক্তিদের হয়রানি বন্ধ করতে হবে।
Leave a Reply