1. mh01610093622@gmail.com : banglanetexpress :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
দীঘিনালায় অসুস্থ ব্যক্তির চিকিৎসায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা। পুকুরে ডুবে নিহত নবম শ্রেণীর ছাত্র এওয়াজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আব্দুর রহমান হাজারী: ‘দলের সিদ্ধান্তই চূড়ান্ত’ বোরহানউদ্দিনে বাথরুমের ছাদ থেকে ৩টি গাঁজা গাছ উদ্ধার, আটক ১ স্বাধীনতার এত বছর পরও কাঁচা রাস্তা, দুর্ভোগে কাচিয়ার ৮ নম্বর ওয়ার্ডের হাজারো মানুষ দীঘিনালায় DSF-এর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প দুই স্হানে ৫ শতাধিক মানুষকে চিকিৎসাসেবা প্রদান বোরহানউদ্দিনে প্রধান শিক্ষক ও সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ ‘ষড়যন্ত্রমূলক’ দাবি এলাকাবাসীর বোরহানউদ্দিনের ফকিরহাট বাজার ব্রিজ এখন ‘মরণফাঁদ’: সংযোগ সড়ক না করায় প্রতিনিয়ত দুর্ঘটনা, চলে না অ্যাম্বুলেন্স রাষ্ট্র ও জনগণের প্রয়োজনে সব সময় প্রস্তুত রিজার্ভ ফোর্স: সিলেটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের আলোচনা সভা ও কার্যালয় উদ্বোধন চাঁদাবাজমুক্ত আছলামপুর ইউনিয়ন গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদে ইয়াছিন আছলামীর প্রার্থিতা ঘোষণা

পুকুরে ডুবে নিহত নবম শ্রেণীর ছাত্র

  • আপডেটের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৪৮ বার ভিউ

মোঃ মতিউর রহমান গফুর
চরফ্যাসন (ভোলা) সংবাদদাতা।।

চরফ্যাশনে ডাকবাংলোর পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে লাবিব মাহমুদ খান ( ১৪) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

নিহত স্কুল ছাত্র চরফ্যাশন টিবি মাধ্যমিক বিদ্যালয় নবম শ্রেণীর শিক্ষার্থী ও চরফ্যাশন বারের আইনজীবী এডভোকেট শিহাব মাহমুদের ছেলে ।

আজ দুপুর বেলা বিদ্যালয়ের মাঠে সহপাঠীদের সাথে বিদ্যালয়ের আন্ত: শ্রেণী ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণের পরে বিদ্যালয়ের বিপরীত পাশে ডাক বাংলোর পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে তাকে উদ্ধার করে অসুস্থ অবস্থায় চরফ্যাশন হাসপাতালে নিয়ে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা দেন।

এই ঘটনায় দুঃখ প্রকাশ করে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ বলেন পানিতে ডুবির খবর পেয়ে আমি সাথে সাথে ডাকবাংলোর পুকুরের পারে অবস্থান নেই আমার সম্মুখেই ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে যান।
চরফ্যাশন টিবি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তাসলিমা বেগম জানান, বিদ্যালয় এর আন্ত শ্রেণী ফুটবল প্রতিযোগিতা চলছিল।

ফুটবল খেলার পরে নিহত লাবিব মাহমুদ খান তার বন্ধুদের নিয়ে ডাক বাংলোর পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যুবরণ করেন। আমরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
এদিকে নিহত লাবিবের বাবা তার ছেলের খবর পেয়ে কোর্ট থেকে দৌড়ে এসে ডাক বাংলার পুকুরে তার ছেলেকে উদ্ধারের সহযোগিতা করতে দেখা গেলেও কর্তব্যরত ডাক্তার কতৃক মৃত ঘোষণার পর তিনি বেহুশ হয়ে পরেন।
এ ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম।
ছবি সংযুক্তঃ নিহত লাবিব

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com