1. mh01610093622@gmail.com : banglanetexpress :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী দুর্গন্ধ-বর্জ্যে বিপর্যস্ত অবৈধ লেয়ার ফার্ম উচ্ছেদের দাবিতে কৃষক-এলাকাবাসীর মানববন্ধন তরুণদের পেশাগত উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে লিংকডইন কমিউনিটি বাংলাদেশ প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ধাত্রীবিদ্যা কম্পিউটার প্রশিক্ষণ কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ড জুরেই মাদকের ভয়াবহ থাবা হাত বাড়ালেই মিলছে মাদক,নির্বিকার প্রশাসন বরিশাল রেঞ্জের ডিআইজি কর্তৃক কাউখালী থানা পরিদর্শন দীঘিনালায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা সাংবাদিক আবেদন করুন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগী সেজে দুদকের হানা পেলেন নানা অনিয়ম কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জননেতা ওয়াদুদ ভূইয়ার দূরদর্শী নির্দেশনা দীঘিনালায় ৭ দিন ধরে খাদ্য সংকটে পরম ভরসা

  • আপডেটের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১২০ বার ভিউ

মোঃ নাছির উদ্দীন
দীঘিনালা খাগড়াছড়ি ।

খাগড়াছড়ি ২৯৮ নং আসনের জনপ্রিয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার মানবিক ও দূরদর্শী নির্দেশনায় দীঘিনালা উপজেলায় বিপন্ন ও আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের মাঝে আশার আলো সঞ্চারিত হয়েছে। সংকটের প্রথম দিন থেকেই স্থানীয় জনগণের দুঃখ-কষ্টে সাড়া দিয়ে এমপি মহোদয় যে বলিষ্ঠ ও সময়োপযোগী দিকনির্দেশনা দিয়েছেন, তারই ফলশ্রুতিতে দীঘিনালা উপজেলা বিএনপি, এবং যুব দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা একযোগে মাঠে নেমেছেন। গত ৭ দিন ধরে অত্যন্ত সুশৃঙ্খলভাবে দুর্গত মানুষের জন্য নিয়মিত পুষ্টিকর ও রান্না করা খাবার নিশ্চিত করে চলেছেন তারা, যা একজন প্রকৃত গণমানুষের নেতার সুযোগ্য নেতৃত্বের বহিঃপ্রকাশ।

সাংসদ ওয়াদুদ ভূইয়ার এই মানবিক আহ্বানকে ধারণ করে নেতাকর্মীরা কবাখালী, হাচিনচন পুর, বোয়ালখালী পুরাতন বাজার, বেতছড়ি এবং মেরুংসহ দীঘিনালার প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাচ্ছেন। এমপি মহোদয়ের সার্বক্ষণিক তদারকি ও নির্দেশনার কারণেই নেতাকর্মীরা শুধু খাবার বিতরণেই সীমাবদ্ধ থাকেননি, বরং প্রতিটি আশ্রয়কেন্দ্রে গিয়ে মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং পরম মমতায় তাদের পাশে দাঁড়াচ্ছেন। দুপুর ও রাতে নিয়মিত রান্না করা খাবার মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার এই অভাবনীয় উদ্যোগটি জননেতা ওয়াদুদ ভূইয়ার প্রতি জনগণের আস্থা ও ভালোবাসাকে আরও সুদৃঢ় করেছে।

ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে আসা সাধারণ মানুষ এই কঠিন সময়ে এমন মানবিকতা ও আন্তরিকতা দেখে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, প্রিয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া সাহেবের এই সময়োপযোগী উদ্যোগ ও দিকনির্দেশনা তাদের এই দুর্যোগে বেঁচে থাকার শক্তি জুগিয়েছে। ওনার নির্দেশেই নেতাকর্মীরা নিয়মিত খোঁজখবর নিচ্ছেন এবং পরম যত্নে মুখে অন্ন তুলে দিচ্ছেন। বিপদের দিনে অসহায় মানুষের প্রতি এমন দায়িত্বশীলতা ও ভালোবাসার জন্য দুর্গতরা সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া এবং দীঘিনালা উপজেলা বিএনপির সকল নেতাকর্মীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com