1. mh01610093622@gmail.com : banglanetexpress :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে লাশবাহী অ্যাম্বুলেন্স, আহত ২ কেশবপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদ করাই বিএনপির নেতা গুরুতর আহত কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী দুর্গন্ধ-বর্জ্যে বিপর্যস্ত অবৈধ লেয়ার ফার্ম উচ্ছেদের দাবিতে কৃষক-এলাকাবাসীর মানববন্ধন তরুণদের পেশাগত উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে লিংকডইন কমিউনিটি বাংলাদেশ প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ধাত্রীবিদ্যা কম্পিউটার প্রশিক্ষণ কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ড জুরেই মাদকের ভয়াবহ থাবা হাত বাড়ালেই মিলছে মাদক,নির্বিকার প্রশাসন বরিশাল রেঞ্জের ডিআইজি কর্তৃক কাউখালী থানা পরিদর্শন দীঘিনালায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা সাংবাদিক আবেদন করুন

স্বাধীনতার এত বছর পরও কাঁচা রাস্তা, দুর্ভোগে কাচিয়ার ৮ নম্বর ওয়ার্ডের হাজারো মানুষ

  • আপডেটের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৯৩ বার ভিউ

বি এম শামিম হাওলাদার ভোলা জেলা প্রতিনিধি:-

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়ন থেকে এক চরম জনদুর্ভোগের চিত্র সামনে এসেছে। উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ‘বৌদ্দেরপোল’ বাজারের পশ্চিম পাশের চান গাজী বাড়ি থেকে গোলাম মাওলার বাড়ি পর্যন্ত দীর্ঘ এক কিলোমিটার রাস্তাটি আজও কাঁচা রয়ে গেছে।

দীর্ঘ প্রায় ৭০ বছর ধরে এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার বা পাকা করার কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

একটি পাকা রাস্তার অভাবে বছরের পর বছর ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এই এলাকার হাজারো মানুষ। সামান্য বৃষ্টি হলেই পুরো রাস্তাটি কাদা-পানিতে একাকার হয়ে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, এই কাঁচা রাস্তার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয় ধর্মপ্রাণ মুসল্লিদের।

মসজিদে যাতায়াতের সময় কাদা মাটির কারণে প্রতিনিয়ত পোশাক নষ্ট হয় এবং যাতায়াতে চরম কষ্ট পোহাতে হয়। এছাড়া এলাকার স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে না, অনেক সময় কাদায় পিছলে পড়ে দুর্ঘটনার শিকার হতে হয়।

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় কোনো জরুরি রোগী কিংবা গর্ভবতী নারীকে হাসপাতালে নেওয়ার সময়। রাস্তাটি কাঁচা এবং খানাখন্দে ভরা হওয়ায় কোনো গাড়ি বা অ্যাম্বুলেন্স ভেতরে প্রবেশ করতে পারে না। ফলে রোগীকে কাঁধে করে বা খাটিয়ায় করে মূল সড়ক পর্যন্ত নিয়ে আসতে হয়।

সঠিক সময়ে চিকিৎসা না পেয়ে অনেক সময় রোগীর অবস্থা আরও সংকটাপন্ন হয়ে পড়ে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ ৭০ বছর ধরে এই জনপদের মানুষ পাকা রাস্তার দাবি জানিয়ে আসলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

জনপ্রতিনিধিরা বারবার শুধু আশ্বাসই দিয়ে গেছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। অবিলম্বে এই এক কিলোমিটার সড়কটি পাকাকরণের মাধ্যমে এলাকার অবহেলিত মানুষের কষ্ট দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সাধারণ জনগণ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com