1. mh01610093622@gmail.com : banglanetexpress :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
তরুণদের পেশাগত উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে লিংকডইন কমিউনিটি বাংলাদেশ প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ধাত্রীবিদ্যা কম্পিউটার প্রশিক্ষণ কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ড জুরেই মাদকের ভয়াবহ থাবা হাত বাড়ালেই মিলছে মাদক,নির্বিকার প্রশাসন বরিশাল রেঞ্জের ডিআইজি কর্তৃক কাউখালী থানা পরিদর্শন দীঘিনালায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা সাংবাদিক আবেদন করুন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগী সেজে দুদকের হানা পেলেন নানা অনিয়ম কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল চরফ্যাশনে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ধাত্রীবিদ্যা কম্পিউটার প্রশিক্ষণ

  • আপডেটের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭ বার ভিউ

মোঃ নাছির উদ্দীন
দীঘিনালা খাগড়াছড়ি।
খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে বিনামূল্যে ধাত্রীবিদ্যা (নার্সিং) ও কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।

সকাল ১০টায় দীঘিনালা জোনের আওতাধীন দুর্গম পাহাড়ি এলাকার বরাদম, বাবুছড়া ও জারুলছড়ি আর্মি ক্যাম্পে একযোগে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসির নির্দেশনায় উপজেলা থেকে বাছাই করা পাহাড়ি জনগোষ্ঠীর ২০ জন নারীকে ধাত্রীবিদ্যা/নার্সিং এবং ৪৭ জনকে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, দুর্গম পাহাড়ি এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বাড়ানোর পাশাপাশি তাদের আত্মনির্ভরশীল করে তোলাই এ প্রশিক্ষণ কার্যক্রমের মূল উদ্দেশ্য। বিশেষ করে নারীদের ধাত্রীবিদ্যা/নার্সিং বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবায় দক্ষ জনবল তৈরির সুযোগ সৃষ্টি হবে। অন্যদিকে কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে তরুণ-তরুণীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

প্রশিক্ষণার্থীদের কোনো ধরনের অর্থ ব্যয় করতে হচ্ছে না। সম্পূর্ণ বিনামূল্যে এ প্রশিক্ষণের ব্যবস্থা করায় দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে ইতিবাচক সাড়া দেখা দিয়েছে।

প্রশিক্ষণে অংশ নেওয়া কয়েকজন সুবিধাভোগী বলেন, দুর্গম এলাকায় বসবাস করায় নানা ধরনের সুযোগ-সুবিধা থেকে তারা অনেক সময় বঞ্চিত হন। বিনামূল্যে এ ধরনের প্রশিক্ষণের সুযোগ পাওয়ায় তারা নিজেদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি ভবিষ্যতে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন। এ উদ্যোগের জন্য তারা বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com