
চরফ্যাশন(ভোলা)সংবাদদাতা।।
চরফ্যাশন থানা পুলিশের অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন আটক হয়েছে।
আজ দুপুর সারে ১২ টার দিকে চরফ্যাশন পৌরসভা ১নং ওয়ার্ডস্থ বিএড কলেজ সড়কে সুশান্ত এর চায়ের দোকানের সামনে এক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে চরফ্যাশন থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন কুলসুমবাগ এলাকার মাহবুবুর রহমানের ছেলে শাহাদাত হোসেন তামিম (২০) ও একই এলাকার নিরব মিয়ার ছেলে বনি আমিন(১৯)
গ্রেফতারের সময় তাদের নিকট ৬০ পিস ইয়াবা পাওয়া যায়।যার আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা।
চরফ্যাশন থানার এসআই মোঃ সিদ্দিকুর রহমান এর নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করে বলে জানিয়েছেন চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ মোঃ মাহামুদ আল-ফরিদ ভূঁইয়া।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চরফ্যাশন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।
(মামলা নং-২৩, তারিখ: ২৯/০৮/২০২৬ খ্রিঃ, জি আর নং-১৬৪/২০২৬)।
আসামীদেরকে আজ বিকালে চরফ্যাশন চৌকি আদালতে প্রেরন করা হলে আদালত তাদেরকে ভোলা জেল হাজতে প্রেরন করেন।
Leave a Reply