1. mh01610093622@gmail.com : banglanetexpress :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
রোটেশন পদ্ধতির গ্যাঁড়াকলে বেতুয়া–ঢাকা নৌপথ: চরম দুর্ভোগে যাত্রীরা,বাতিলের দাবি কেশবপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত, কেশবপুরে বিদ্যানন্দকাঠী ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ফারুখ খান, চরফ্যাশন বাসীকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা আশ্রাফুর রহমান দিপু ফরাজী। দীঘিনালায় রাজনৈতিক মামলায় আ.লীগের এক সদস্য গ্রেপ্তার দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, চিকিৎসা সেবা পেল অসহায় মানুষ। পিরোজপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিমন্ত্রীর বিভিন্ন দিকনির্দেশনা আহাম্মদপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ নজরুল ইসলাম চরফ্যাশনে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতিমূলক সভা, ১৪ মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি দৌলতখানে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে গৃহবধূর অনশন!

নিটারে ক্যারিয়ার গড়ার কৌশল নিয়ে এলসিবির বিশেষ সেশন

  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৪৮ বার ভিউ

বিজয় চৌধুরী, ঢাকা

পেশাগত জীবনের প্রস্তুতি, কার্যকর নেটওয়ার্কিং ও ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের গুরুত্ব নিয়ে সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চে (নিটার) অনুষ্ঠিত হয়েছে বিশেষ ক্যারিয়ার সেশন। এতে শিক্ষার্থীদের সামনে ক্যারিয়ার পরিকল্পনা ও পেশাগত নেটওয়ার্ক তৈরির বিভিন্ন দিক তুলে ধরেন লিংকডইন কমিউনিটি বাংলাদেশের (LCB) প্রতিষ্ঠাতা মো. আলতাফ হোসেন রাজু এবং উপব্যবস্থাপক (ট্রেনিং ও ডেভেলপমেন্ট) হুমায়ূন রশিদ।

নিটার বিজনেস অ্যান্ড ইনোভেশন ক্লাবের (এনবিআইসি) আয়োজনে ১৬তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে এ সেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিটারের পরিচালক অধ্যাপক ড. আশেকুল আলম রানা।

সেশনে লিংকডইন নেটওয়ার্কিং, ব্যক্তিগত পরিচিতি তৈরি এবং শিক্ষাজীবন থেকেই পেশাগত প্রস্তুতি নেওয়ার বিষয়ে শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হয়। বিশেষ করে প্রতিযোগিতামূলক চাকরির বাজারে দক্ষতা ও পেশাগত যোগাযোগ কীভাবে একজন শিক্ষার্থীর ক্যারিয়ারকে এগিয়ে নিতে পারে, তা তুলে ধরেন বক্তারা।

LCB-এর প্রতিষ্ঠাতা মো. আলতাফ হোসেন রাজু তাঁর পেশাগত অভিজ্ঞতা ও দীর্ঘদিনের কার্যক্রমের বিভিন্ন দিক শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। তিনি জানান, নিটারে অনুষ্ঠিত এ সেশনটি তাঁর ২৩৩তম সেশন। বর্তমানে LinkedIn Community Bangladesh-এর কমিউনিটিতে প্রায় ৫২ হাজার অনুসারী রয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়জীবনে পাওয়া সুযোগগুলো যথাসম্ভব কাজে লাগাতে হবে। কারণ শিক্ষাজীবনে পাওয়া সময় ও সুযোগ পরবর্তী সময়ে একইভাবে ফিরে আসে না।

অন্যদিকে LCB-এর উপব্যবস্থাপক (ট্রেনিং ও ডেভেলপমেন্ট) হুমায়ূন রশিদ ব্যক্তিগত ব্র্যান্ডিং, নেটওয়ার্কিং ও ক্যারিয়ার প্রস্তুতির বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই কীভাবে একজন শিক্ষার্থী নিজের দক্ষতা, পরিচিতি ও পেশাগত নেটওয়ার্ক গড়ে তুলতে পারেন, সে বিষয়ে দিকনির্দেশনা দেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের জারিফ আহমেদ প্রথম, আসফাক অর্ণব দ্বিতীয় এবং ইমতিয়াজ উদ্দিন খান তৃতীয় স্থান অর্জন করেন।

এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন LCB-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে এনবিআইসির কো-মডারেটর রেজাউল ইসলাম লিংকডইনকেন্দ্রিক নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। আলোচনা শেষে অতিথিদের সম্মাননা প্রদান, কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ ও ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com