1. mh01610093622@gmail.com : banglanetexpress :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
কেশবপুরে যুবদলের বর্ধিত সভায় নেতাকর্মীদের একাংশ বাদ, ক্ষোভে তৃণমূল দীঘিনালা জোনের পক্ষ থেকে ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে আর্থিক সহায়তা চরফ্যাশনে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের কক্ষে নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ দীঘিনালায় অসুস্থ ব্যক্তির চিকিৎসায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা। পুকুরে ডুবে নিহত নবম শ্রেণীর ছাত্র এওয়াজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আব্দুর রহমান হাজারী: ‘দলের সিদ্ধান্তই চূড়ান্ত’ বোরহানউদ্দিনে বাথরুমের ছাদ থেকে ৩টি গাঁজা গাছ উদ্ধার, আটক ১ স্বাধীনতার এত বছর পরও কাঁচা রাস্তা, দুর্ভোগে কাচিয়ার ৮ নম্বর ওয়ার্ডের হাজারো মানুষ দীঘিনালায় DSF-এর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প দুই স্হানে ৫ শতাধিক মানুষকে চিকিৎসাসেবা প্রদান বোরহানউদ্দিনে প্রধান শিক্ষক ও সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ ‘ষড়যন্ত্রমূলক’ দাবি এলাকাবাসীর

চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজের এইচএসসি-২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা

  • আপডেটের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৮৯ বার ভিউ

​চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

শিক্ষা জীবনের সোনালী ও স্মৃতিময় অধ্যায়ের পর্দা নামিয়ে নতুন স্বপ্ন আর সম্ভাবনার পথে যাত্রা শুরু করলো চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজের এইচএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা। আবেগ, ভালোবাসা, স্মৃতিচারণ ও শুভকামনায় মুখর পরিবেশে আজ অনুষ্ঠিত হয়েছে তাদের বিদায় ও দোয়া অনুষ্ঠান।
আজ ২১ শে জুন ২০২৬, রবিবার সকাল ১০ ঘটিকায় কলেজ হল রুমে এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়। বিদায়লগ্নে একদিকে প্রিয় ক্যাম্পাস ছেড়ে যাওয়ার বেদনা, অন্যদিকে নতুন গন্তব্যের স্বপ্ন—দুইয়ের মিশেলে কলেজ প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল ইব্রাহিম খলিল সবুজ, ওসমানগঞ্জ ইউনাইটেড কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জাহিদ হাসান, চেয়ারম্যান বাজার আইডিয়াল কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক এ এইচ এম শাকিল আহমেদ, পরিচালনা পর্ষদের সদস্য জুলকার নাঈম,ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক আফজাল,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক রবিউল আলম, ইংরেজি বিভাগের প্রভাষক আরিফুর রহমান, ইংরেজি বিভাগের প্রভাষক মাহমুদুর রহমান আবির । গণিত বিভাগের প্রভাষক আলী আকবরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্য বিভাগের প্রভাষকবৃন্দ, অভিভাবক এবং বিদায়ী ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। বক্তারা তাদের দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, কলেজ থেকে অর্জিত জ্ঞান, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধকে হৃদয়ে ধারণ করে আগামী দিনে শিক্ষার্থীদের পথ চলতে হবে। তোমরাই দেশের ভবিষ্যৎ। নিজেদের সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

​বিদায়লগ্নে শিক্ষকদের কণ্ঠে ছিল স্নেহমাখা উপদেশ আর শিক্ষার্থীদের চোখে ছিল স্মৃতিবিজড়িত জল। অশ্রুসিক্ত নয়নে বিদায়ী ছাত্র-ছাত্রীরা ক্যাম্পাসের কাটানো দিনগুলোর স্মৃতিচারণ করে। অনুষ্ঠানের শেষভাগে পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধার নিদর্শনস্বরূপ ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে কলেজের অধ্যক্ষ মহোদয়কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি, প্রতিষ্ঠানের পক্ষ থেকেও বিদায়ী শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরিশেষে, শিক্ষার্থীদের আগামী দিনের পথচলা যেন সফল ও আলোকিত হয়—এই কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com