1. mh01610093622@gmail.com : banglanetexpress :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
কেশবপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদ করাই বিএনপির নেতা গুরুতর আহত কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী দুর্গন্ধ-বর্জ্যে বিপর্যস্ত অবৈধ লেয়ার ফার্ম উচ্ছেদের দাবিতে কৃষক-এলাকাবাসীর মানববন্ধন তরুণদের পেশাগত উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে লিংকডইন কমিউনিটি বাংলাদেশ প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ধাত্রীবিদ্যা কম্পিউটার প্রশিক্ষণ কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ড জুরেই মাদকের ভয়াবহ থাবা হাত বাড়ালেই মিলছে মাদক,নির্বিকার প্রশাসন বরিশাল রেঞ্জের ডিআইজি কর্তৃক কাউখালী থানা পরিদর্শন দীঘিনালায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা সাংবাদিক আবেদন করুন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগী সেজে দুদকের হানা পেলেন নানা অনিয়ম

কেশবপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদ করাই বিএনপির নেতা গুরুতর আহত

  • আপডেটের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার ভিউ

হাফিজুর রহমান যশোর প্রতিনিধি,

যশোরের কেশবপুরে চায়ের দোকানে বসে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করাই প্রতিবাদ জানালে উপজেলার ১১নং হাসানপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক তবিবুর রহমান কে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঙ্ঘবদ্ধ হয়ে এলোপাতাড়ি মারপিট করে গুরুতর আহত করেছে। গত রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার আওয়ালগাতী বাজারে ঘটনাটি ঘটেছে। আহত তবিবুর রহমান বর্তমানে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ঘটনায় কেশবপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।

ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত রাতে উপজেলার কাবিলপুর গ্রামের মৃত মকসেদ সরদারের ছেলে ১১নং হাসানপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি লুৎফর রহমান আওয়ালগাতী বাজারে আতিয়ার রহমানের চায়ের দোকানে বসে বিভিন্ন সময় বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও কটুক্তি করে। ১২ সেপ্টেম্বর বিকেলে হাসানপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক তবিবুর রহমান প্রতিবাদ জানালে তাদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। পরবর্তীতে পরেরদিন সন্ধ্যায় লুৎফর রহমানের নির্দেশক্রমে পূর্ব-পরিকল্পনা অনুযায়ী সঙ্ঘবদ্ধ হয়ে সাঈদ (৩২), সেলিম (২৬), সিদ্দিক সরদার (৫২), শাহাজাহান সরদার (২৮), গুনজুর সরদার (৩৩) এর নেতৃত্বে অজ্ঞাতনামা আরও ১০/১৫ জন আওয়ালগাতী বাজারের উত্তর দিকে নান্নুর চায়ের দোকানের সামনে তবিবুর রহমানের পথ গতিরোধ করে অতর্কিতভাবে হামলা চালিয়ে এলোপাতাড়িভাবে মারপিট করে রক্তাক্ত জখম করে। ওইসময় এলাকাবাসী ছুটে আসলে সকল আসামিরা বিভিন্ন ধরনের ভয়ভীতি ও খুন জখমের হুমকি-ধামকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করেন। ওইসময় স্থানীয় লোকজন আহতকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com