1. mh01610093622@gmail.com : banglanetexpress :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের নলকোলা মোড়ে কৃষকদলের অফিস ভাঙচুর বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে লাশবাহী অ্যাম্বুলেন্স, আহত ২ কেশবপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদ করাই বিএনপির নেতা গুরুতর আহত কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী দুর্গন্ধ-বর্জ্যে বিপর্যস্ত অবৈধ লেয়ার ফার্ম উচ্ছেদের দাবিতে কৃষক-এলাকাবাসীর মানববন্ধন তরুণদের পেশাগত উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে লিংকডইন কমিউনিটি বাংলাদেশ প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ধাত্রীবিদ্যা কম্পিউটার প্রশিক্ষণ কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ড জুরেই মাদকের ভয়াবহ থাবা হাত বাড়ালেই মিলছে মাদক,নির্বিকার প্রশাসন বরিশাল রেঞ্জের ডিআইজি কর্তৃক কাউখালী থানা পরিদর্শন দীঘিনালায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

ভোলায় চাল আত্মসাৎ ও বিএনপি নেতা আহতের অভিযোগে মলংচোড়া ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৬৩ বার ভিউ

ভোলা প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিন উপজেলার মলংচোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিমের বিরুদ্ধে সরকারি চাল আত্মসাৎ এবং বিএনপি নেতা জসিম পাটোয়ারীকে আহত করার অভিযোগে মানববন্ধন করেছেন ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও স্থানীয় সাধারণ জনগণ।

শনিবার বিকেল ৩টার দিকে মলংচোড়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জনগণের জন্য বরাদ্দকৃত চাল আত্মসাতের ঘটনা নিয়ে প্রতিবাদ করায় ইউনিয়ন বিএনপির নেতা জসিম পাটোয়ারী হামলার শিকার হন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

এলাকাবাসীর দাবি, উক্ত ঘটনার সঙ্গে মলংচোড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তন্ময় শিকদার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকতে পারেন। বিষয়টি তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান তারা।
বক্তারা আরও অভিযোগ করেন, ইউনিয়ন বিএনপির সভাপতির সঙ্গে সমন্বয় না করে চাল বিতরণের মাস্টাররোল প্রস্তুত করা হয়েছে এবং তার অজ্ঞাতে বিগত কয়েক বছর ধরে সরকারি চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যান ইব্রাহিমের বিরুদ্ধে উঠে আসছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, বাংলাদেশের মাননীয় স্পিকারের সংসদীয় আসন তজুমদ্দিনে এ ধরনের কলঙ্কজনক ঘটনা কীভাবে ঘটছে, তা খতিয়ে দেখে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মানববন্ধন থেকে অভিযোগের নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জনগণের অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।

এ বিষয়ে অভিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইব্রাহিম ও অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com