1. mh01610093622@gmail.com : banglanetexpress :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের নলকোলা মোড়ে কৃষকদলের অফিস ভাঙচুর বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে লাশবাহী অ্যাম্বুলেন্স, আহত ২ কেশবপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদ করাই বিএনপির নেতা গুরুতর আহত কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী দুর্গন্ধ-বর্জ্যে বিপর্যস্ত অবৈধ লেয়ার ফার্ম উচ্ছেদের দাবিতে কৃষক-এলাকাবাসীর মানববন্ধন তরুণদের পেশাগত উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে লিংকডইন কমিউনিটি বাংলাদেশ প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ধাত্রীবিদ্যা কম্পিউটার প্রশিক্ষণ কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ড জুরেই মাদকের ভয়াবহ থাবা হাত বাড়ালেই মিলছে মাদক,নির্বিকার প্রশাসন বরিশাল রেঞ্জের ডিআইজি কর্তৃক কাউখালী থানা পরিদর্শন দীঘিনালায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

৭নং টবগী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক নূর নবী হাওলাদারের গ্রেফতারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ

  • আপডেটের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৫৪ বার ভিউ

ভোলা প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৭নং টবগী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক জনাব নূর নবী হাওলাদারকে গ্রেফতারের ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্থানীয় এলাকাবাসী দাবি করেছেন, তাকে একটি “মিথ্যা ও হয়রানিমূলক মামলায়” গ্রেফতার করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক একটি মারামারির ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে নূর নবী হাওলাদারকে জড়ানো হয়েছে। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, তিনি টবগী ইউনিয়নের ১নং ওয়ার্ডে আসন্ন মেম্বার পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নেওয়ায় একটি পক্ষ পরিকল্পিতভাবে তাকে হয়রানির শিকার করছে।

এলাকাবাসী আরও বলেন, নূর নবী হাওলাদার দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে এই মামলা দায়ের করেছে বলে তারা মনে করছেন। তাদের দাবি, টবগী ইউনিয়নের মনিরাম এলাকার বিএনপির কিছু নেতাকর্মী এই ঘটনার পেছনে জড়িত থাকতে পারে।

এ বিষয়ে এলাকাবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,

“আমরা বিশ্বাস করি, নূর নবী হাওলাদারকে রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে এই মামলা দেওয়া হয়েছে। তিনি যেন টবগী ১নং ওয়ার্ড থেকে মেম্বার পদে নির্বাচন করতে না পারেন, সেজন্য একটি চক্র তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।”
তারা আরও জানান, একজন রাজনৈতিক নেতাকে এভাবে মিথ্যা মামলায় জড়ানো হলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং রাজনৈতিক পরিবেশ নষ্ট হয়।

এলাকাবাসী ভোলা-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা হোক এবং নির্দোষ ব্যক্তিকে হয়রানি থেকে মুক্তি দেওয়া হোক।

এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com