1. mh01610093622@gmail.com : banglanetexpress :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
কেশবপুরে যুবদলের বর্ধিত সভায় নেতাকর্মীদের একাংশ বাদ, ক্ষোভে তৃণমূল দীঘিনালা জোনের পক্ষ থেকে ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে আর্থিক সহায়তা চরফ্যাশনে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের কক্ষে নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ দীঘিনালায় অসুস্থ ব্যক্তির চিকিৎসায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা। পুকুরে ডুবে নিহত নবম শ্রেণীর ছাত্র এওয়াজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আব্দুর রহমান হাজারী: ‘দলের সিদ্ধান্তই চূড়ান্ত’ বোরহানউদ্দিনে বাথরুমের ছাদ থেকে ৩টি গাঁজা গাছ উদ্ধার, আটক ১ স্বাধীনতার এত বছর পরও কাঁচা রাস্তা, দুর্ভোগে কাচিয়ার ৮ নম্বর ওয়ার্ডের হাজারো মানুষ দীঘিনালায় DSF-এর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প দুই স্হানে ৫ শতাধিক মানুষকে চিকিৎসাসেবা প্রদান বোরহানউদ্দিনে প্রধান শিক্ষক ও সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ ‘ষড়যন্ত্রমূলক’ দাবি এলাকাবাসীর

কুষ্টিয়ার পাটিকাবাড়িতে মাদকবিরোধী জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

  • আপডেটের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৮৭ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নে মাদকবিরোধী কর্মকাণ্ডে সক্রিয় এক জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকা ইউনিয়ন পরিষদের সদস্য মো. মতিউর রহমান লিটনকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে লিটন নিয়মিতভাবে এলাকায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। শুধু তাই নয়, এলাকাবাসীর সহায়তায় একাধিকবার মাদক বিক্রেতা ও সেবনকারীদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেছেন তিনি। তার এসব উদ্যোগে এলাকায় মাদকের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি স্থানীয়দের।
এমন অবস্থায়, সম্প্রতি একটি মহল তাকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অপপ্রচার চালাচ্ছে, যা নিয়ে এলাকাজুড়ে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। সচেতন মহলের মতে, মাদকের বিরুদ্ধে তার কঠোর অবস্থানের কারণেই এই অপপ্রচার চালানো হচ্ছে, যাতে তার সামাজিক গ্রহণযোগ্যতা নষ্ট করা যায় এবং মাদকবিরোধী কার্যক্রম বাধাগ্রস্ত হয়।
পাটিকাবাড়ি ইউনিয়নের একাধিক বাসিন্দা জানান, “লিটন ভাই সব সময় এলাকার ভালো কাজের সঙ্গে যুক্ত। তিনি মাদকের বিরুদ্ধে যেভাবে কাজ করছেন, তাতে অনেকের স্বার্থে আঘাত লেগেছে। তাই তাকে নিয়ে মিথ্যা রটনা ছড়ানো হচ্ছে।
এ বিষয়ে মো. মতিউর রহমান লিটন বলেন,আমি সবসময় সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছি। মাদকের বিরুদ্ধে আমার অবস্থান ছিল,আছে এবং থাকবে। একটি কুচক্রী মহল আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালাচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।
এদিকে,স্থানীয় সুশীল সমাজ অপপ্রচারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তারা মনে করেন,মাদকমুক্ত সমাজ গঠনে যারা নিরলস কাজ করছেন,তাদের বিরুদ্ধে এমন অপপ্রচার শুধু ব্যক্তিগত নয়, সামগ্রিক সামাজিক অগ্রগতির জন্যও হুমকি।
সংশ্লিষ্ট মহল বলছে,সত্য উদঘাটনে প্রশাসনের দ্রুত তদন্ত জরুরি। একই সঙ্গে গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে সকলের প্রতি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com