1. mh01610093622@gmail.com : banglanetexpress :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
কেশবপুরে যুবদলের বর্ধিত সভায় নেতাকর্মীদের একাংশ বাদ, ক্ষোভে তৃণমূল দীঘিনালা জোনের পক্ষ থেকে ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে আর্থিক সহায়তা চরফ্যাশনে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের কক্ষে নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ দীঘিনালায় অসুস্থ ব্যক্তির চিকিৎসায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা। পুকুরে ডুবে নিহত নবম শ্রেণীর ছাত্র এওয়াজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আব্দুর রহমান হাজারী: ‘দলের সিদ্ধান্তই চূড়ান্ত’ বোরহানউদ্দিনে বাথরুমের ছাদ থেকে ৩টি গাঁজা গাছ উদ্ধার, আটক ১ স্বাধীনতার এত বছর পরও কাঁচা রাস্তা, দুর্ভোগে কাচিয়ার ৮ নম্বর ওয়ার্ডের হাজারো মানুষ দীঘিনালায় DSF-এর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প দুই স্হানে ৫ শতাধিক মানুষকে চিকিৎসাসেবা প্রদান বোরহানউদ্দিনে প্রধান শিক্ষক ও সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ ‘ষড়যন্ত্রমূলক’ দাবি এলাকাবাসীর

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ—লালমোহনে যুবককে ছুরিকাঘাত

  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১৩২ বার ভিউ

লালমোহন প্রতিনিধি:
ভোলা জেলার লালমোহন উপজেলায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হয়েছেন মো. রাসেল (২৫) নামে এক যুবক। গুরুতর আহত অবস্থায় চিকিৎসা শেষে বর্তমানে তিনি বাড়িতে রয়েছেন।
ঘটনাটি ঘটে গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কালিরটেক বাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার তামিম (২১) দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এ বিষয়টি নিয়ে একাধিকবার তাকে সতর্ক করেছিলেন রাসেল।
ভুক্তভোগী রাসেলের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন তামিমের বাবা কামালের দোকানে গিয়ে শেষবারের মতো তাকে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান জানান তিনি। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে তামিম ক্ষিপ্ত হয়ে ছুরি নিয়ে তার ওপর হামলা চালায়।
রাসেল বলেন, “আমি শুধু ওকে ভালো পথে আসতে বলছিলাম। হঠাৎই সে ছুরি নিয়ে আমার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং এলোপাতাড়ি আঘাত করতে থাকে।”
অভিযোগ রয়েছে, হামলার সময় তামিমের বাবা কামালও তাকে মারধর করেন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকদের চেষ্টায় প্রাণে বাঁচেন তিনি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, রাসেল পুরোপুরি সুস্থ হলে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
স্থানীয়দের প্রশ্ন—মাদকের বিরুদ্ধে কথা বলাই কি এখন জীবনের ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে?

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com