1. mh01610093622@gmail.com : banglanetexpress :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের নলকোলা মোড়ে কৃষকদলের অফিস ভাঙচুর বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে লাশবাহী অ্যাম্বুলেন্স, আহত ২ কেশবপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদ করাই বিএনপির নেতা গুরুতর আহত কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী দুর্গন্ধ-বর্জ্যে বিপর্যস্ত অবৈধ লেয়ার ফার্ম উচ্ছেদের দাবিতে কৃষক-এলাকাবাসীর মানববন্ধন তরুণদের পেশাগত উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে লিংকডইন কমিউনিটি বাংলাদেশ প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ধাত্রীবিদ্যা কম্পিউটার প্রশিক্ষণ কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ড জুরেই মাদকের ভয়াবহ থাবা হাত বাড়ালেই মিলছে মাদক,নির্বিকার প্রশাসন বরিশাল রেঞ্জের ডিআইজি কর্তৃক কাউখালী থানা পরিদর্শন দীঘিনালায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

তেল সিন্ডিকেটের দৌরাত্ম্যে বিপর্যস্ত ভোলার মৎস্যজীবী ও শ্রমজীবী মানুষ।

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৮৬ বার ভিউ

নিজস্ব প্রতিবেদক :

ভোলা জেলার মৎস্য খাত আজ এক গভীর সংকটের মুখে। তেল সিন্ডিকেটের অযৌক্তিক দৌরাত্ম্যে জেলার হাজার হাজার জেলে পরিবার কার্যত জিম্মি হয়ে পড়েছে। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভোলা জেলা বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ও সমাজসেবক শ্রমিক পার্টির সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন চকেট।

তিনি বলেন, ভোলা বাংলাদেশে অন্যতম বৃহৎ মৎস্য উৎপাদন কেন্দ্র। এখানকার জেলেরা দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে মাছ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অথচ আজ সেই জেলেরা তেলের অভাবে সমুদ্রে যেতে পারছে না—এ এক চরম বৈপরীত্য।
তার অভিযোগ, অসাধু তেল সিন্ডিকেট আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে ইরান-আমেরিকার সংঘাতকে অজুহাত হিসেবে ব্যবহার করে কৃত্রিম সংকট তৈরি করেছে। এর ফলে হাজার হাজার মাছ ধরার ট্রলার ও নৌকা অচল হয়ে পড়েছে। সীমিত পরিমাণ তেল সরবরাহ করা হলেও তা পেতে জেলেদের ৬ থেকে ৭ ঘণ্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অন্যদিকে, অনেকেই বাধ্য হয়ে সরকার নির্ধারিত মূল্যের দ্বিগুণ দামে অবৈধভাবে তেল কিনতে বাধ্য হচ্ছেন।
তিনি আরও অভিযোগ করেন, সরকার মৎস্যজীবীদের জন্য যে সহায়তা প্রদান করছে, তা একটি প্রভাবশালী চক্র আত্মসাৎ করছে। ফলে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হচ্ছে এবং জেলে পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। অনেক পরিবার ইতোমধ্যে অনাহারে দিন কাটাচ্ছে।
শুধু জেলেরা নয়, পরিবহন শ্রমিক ও অন্যান্য শ্রমজীবী মানুষও তেলের সংকটে দিশেহারা হয়ে পড়েছে। জীবনযাত্রা অচল হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।
এই পরিস্থিতিতে শ্রমিক নেতা জামাল উদ্দিন চকেট কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে তেল সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তিনি ভোলা জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান—অসহায় মৎস্যজীবী ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে এবং সিন্ডিকেটের কবল থেকে তাদের মুক্ত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে।
তিনি স্পষ্ট ভাষায় বলেন, “যদি দ্রুত এই সিন্ডিকেট ভেঙে দেওয়া না হয়, তাহলে ভোলার অর্থনীতি ভেঙে পড়বে এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগে নিপতিত হবে।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com