1. mh01610093622@gmail.com : banglanetexpress :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী দুর্গন্ধ-বর্জ্যে বিপর্যস্ত অবৈধ লেয়ার ফার্ম উচ্ছেদের দাবিতে কৃষক-এলাকাবাসীর মানববন্ধন তরুণদের পেশাগত উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে লিংকডইন কমিউনিটি বাংলাদেশ প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ধাত্রীবিদ্যা কম্পিউটার প্রশিক্ষণ কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ড জুরেই মাদকের ভয়াবহ থাবা হাত বাড়ালেই মিলছে মাদক,নির্বিকার প্রশাসন বরিশাল রেঞ্জের ডিআইজি কর্তৃক কাউখালী থানা পরিদর্শন দীঘিনালায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা সাংবাদিক আবেদন করুন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগী সেজে দুদকের হানা পেলেন নানা অনিয়ম কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বংশালে প্রবাসীর ১ কোটি ২০ লাখ টাকা আত্মসাৎ অভিযোগ: টাকা চাইতে গিয়ে প্রাণনাশের হুমকি, সন্ত্রাসী হামলার অভিযোগ

  • আপডেটের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২৫৪ বার ভিউ

পুরান ঢাকার বংশাল থানার ৩৩ নম্বর ওয়ার্ডের আবুল হাসনাত রোডে চাঞ্চল্যকর এক প্রতারণা ও সন্ত্রাসের অভিযোগ উঠেছে। অভিযুক্ত স্থানীয় ব্যক্তি সাহেদ আলী, যিনি নিজেকে একটি রাজনৈতিক দলের নেতা পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করছেন।
অভিযোগ অনুযায়ী, সৌদি প্রবাসী সালাম খান প্রায় ১০ বছর কষ্টার্জিত উপার্জনের ১ কোটি ২০ লাখ টাকা দেশে পাঠান নিজের ভবিষ্যতের জন্য। পারিবারিক বিশ্বাসের ভিত্তিতে এই অর্থ তিনি তার বোন রেহানা আক্তার ও ভগ্নিপতি সাহেদ আলীর কাছে গচ্ছিত রাখেন।
কিন্তু দেশে ফিরে টাকা ফেরত চাইলে শুরু হয় ভয়ভীতি ও হুমকি। ভুক্তভোগীর দাবি, টাকা ফেরত তো দূরের কথা—বরং তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
এছাড়াও, গত ২৮ জুন ২০২৫ রাতে সালাম খানের বাসার সামনে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই ঘটনার সিসিটিভি ফুটেজ থাকলেও এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীর।
এ ঘটনায় বংশাল থানায় দণ্ডবিধির ৪০৬, ৪২০ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তি এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন—যা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

সচেতন মহল বলছে, এমন ঘটনা শুধু একটি পরিবারের ক্ষতি নয়, বরং সমাজে আইন-শৃঙ্খলার জন্য বড় হুমকি।

ভুক্তভোগী সালাম খানের দাবি—তিনি যেন তার কষ্টার্জিত অর্থ ফেরত পান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com