1. mh01610093622@gmail.com : banglanetexpress :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
তেল সিন্ডিকেটের দৌরাত্ম্যে বিপর্যস্ত ভোলার মৎস্যজীবী ও শ্রমজীবী মানুষ। দীর্ঘ বিরতির পর নতুন গান নিয়ে ফিরছেন গগন সাকিব ও জে আনিক উৎসবমুখর পরিবেশে চরফ্যাশনে পহেলা বৈশাখ উদযাপন দীঘিনালায় বর্ণিল আয়োজনে পালিত হলো পহেলা বৈশাখ বোচাগঞ্জে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ দীঘিনালায় ফুল অর্পণের মাধ্যমে শুরু বিজু উৎসব। নেছারাবাদে সাবেক সচিবের ক্ষমতার অপব্যবহার : মসজিদের জমি অবৈধ দখল ভোলার তজুমদ্দিনে জমি নিয়ে বিরোধ: সালিশ বৈঠকে নানা বাড়িতে বেড়াতে এসে হামলার শিকার হয়েছেন লামিয়া আক্তার সহ আহত ৮জন । মারাত্মক ঝুকিপূর্ণ নেছারাবাদের সোহাগদল ভূমি অফিস ভবন : নেই আধুনিকায়নের ছোয়া বোচাগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্ভোদন

এওয়াজপুর প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যঝুঁকি ও মাদক আতঙ্ক: শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ

  • আপডেটের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৬৬ বার ভিউ

নিজস্ব প্রতিবেদক:

১৭৩ নং দক্ষিণ-পশ্চিম এওয়াজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ঘিরে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে, যা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। বিদ্যালয়ের পাশে গড়ে ওঠা একটি গরুর খামার এবং স্কুলের সামনে অবস্থিত একটি দোকানকে কেন্দ্র করে স্বাস্থ্যঝুঁকি ও মাদক সংশ্লিষ্ট সমস্যার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের সন্নিকটে থাকা গরুর খামার থেকে দুর্গন্ধ, মশা-মাছির উপদ্রব এবং অপরিষ্কার পরিবেশের সৃষ্টি হচ্ছে। এতে করে শিক্ষার্থীরা বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে অভিযোগ অভিভাবকদের। অনেকেই জানিয়েছেন, শিশুদের নিয়মিত অসুস্থ হয়ে পড়ার পেছনে এই অস্বাস্থ্যকর পরিবেশ বড় একটি কারণ।
অন্যদিকে, বিদ্যালয়ের সামনে অবস্থিত একটি দোকানকে ঘিরে আরও গুরুতর অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, ওই দোকানে নিয়মিত মাদক সরবরাহ করা হয় এবং সেখানে বখাটে যুবকদের আড্ডা বসে। এতে করে স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা নৈতিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মাদকের সংস্পর্শে আসছে বলেও আশঙ্কা করা হচ্ছে। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট দোকান মালিকের বিরুদ্ধে পূর্বে মাদক সংক্রান্ত মামলাও রয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রদান শিক্ষক আবু কালাম আজাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বারবার বিষয়টি অবহিত করা সত্ত্বেও তিনি কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। ফলে সমস্যা দিন দিন প্রকট আকার ধারণ করছে।
এলাকাবাসী ও অভিভাবকরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বিদ্যালয়ের পাশে গরুর খামার অপসারণ, মাদক সংশ্লিষ্ট দোকানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপই এখন সময়ের দাবি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com