1. mh01610093622@gmail.com : banglanetexpress :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
কেশবপুরে যুবদলের বর্ধিত সভায় নেতাকর্মীদের একাংশ বাদ, ক্ষোভে তৃণমূল দীঘিনালা জোনের পক্ষ থেকে ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে আর্থিক সহায়তা চরফ্যাশনে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের কক্ষে নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ দীঘিনালায় অসুস্থ ব্যক্তির চিকিৎসায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা। পুকুরে ডুবে নিহত নবম শ্রেণীর ছাত্র এওয়াজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আব্দুর রহমান হাজারী: ‘দলের সিদ্ধান্তই চূড়ান্ত’ বোরহানউদ্দিনে বাথরুমের ছাদ থেকে ৩টি গাঁজা গাছ উদ্ধার, আটক ১ স্বাধীনতার এত বছর পরও কাঁচা রাস্তা, দুর্ভোগে কাচিয়ার ৮ নম্বর ওয়ার্ডের হাজারো মানুষ দীঘিনালায় DSF-এর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প দুই স্হানে ৫ শতাধিক মানুষকে চিকিৎসাসেবা প্রদান বোরহানউদ্দিনে প্রধান শিক্ষক ও সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ ‘ষড়যন্ত্রমূলক’ দাবি এলাকাবাসীর

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক তুহিন দেওয়ানের ওপর হামলা, পরে বিভিন্ন আইডি থেকে হুমকি—এমপি হাফিজ ইব্রাহিমের কাছে বিচার দাবি

  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ২১০ বার ভিউ

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক তুহিন দেওয়ানের ওপর হামলার ঘটনার পর এখন বিভিন্ন ফেসবুক আইডি থেকে তাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় নতুন করে উদ্বেগ ও উত্তেজনা দেখা দিয়েছে।
জানা যায়, বোরহানউদ্দিন উপজেলার ৬ নম্বর হাসাননগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাজিরহাট উত্তর মাথায় শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে আলামিন হোসেনের দোকানের সামনে সাংবাদিক তুহিন দেওয়ানের ওপর এলোপাতাড়ি হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, হাসাননগর ইউনিয়নের ছাত্রদল নেতা পরিচয়দানকারী মো. জাহিদ মহাজন এবং খোকন হোসেনের ছেলে জিহান বিভিন্ন স্থান থেকে কয়েকজন মেঘনা নদীর জলদস্যু এনে সাংবাদিক তুহিন দেওয়ানের ওপর হামলা চালায়। এ সময় তাকে মারধর করা হয় এবং ঘটনাস্থলে আতঙ্কের সৃষ্টি হয়।
স্থানীয়দের দাবি, সম্প্রতি একটি সংবাদ প্রকাশকে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে হামলার ঘটনার পর থেকেই বিভিন্ন ফেসবুক আইডি থেকে সাংবাদিক তুহিন দেওয়ানকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ভুক্তভোগী সাংবাদিক তুহিন দেওয়ান জানান, সংবাদ প্রকাশের জেরেই তার ওপর হামলা চালানো হয়েছে এবং এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আইডি ব্যবহার করে তাকে ভয়ভীতি দেখানো হচ্ছে।
তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের কাছে ন্যায়বিচার দাবি করেছেন। একই সঙ্গে প্রশাসনের কাছে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে এখনো অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com