1. mh01610093622@gmail.com : banglanetexpress :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের নলকোলা মোড়ে কৃষকদলের অফিস ভাঙচুর বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে লাশবাহী অ্যাম্বুলেন্স, আহত ২ কেশবপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদ করাই বিএনপির নেতা গুরুতর আহত কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী দুর্গন্ধ-বর্জ্যে বিপর্যস্ত অবৈধ লেয়ার ফার্ম উচ্ছেদের দাবিতে কৃষক-এলাকাবাসীর মানববন্ধন তরুণদের পেশাগত উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে লিংকডইন কমিউনিটি বাংলাদেশ প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ধাত্রীবিদ্যা কম্পিউটার প্রশিক্ষণ কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ড জুরেই মাদকের ভয়াবহ থাবা হাত বাড়ালেই মিলছে মাদক,নির্বিকার প্রশাসন বরিশাল রেঞ্জের ডিআইজি কর্তৃক কাউখালী থানা পরিদর্শন দীঘিনালায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

ভোলায় পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন—প্রতিপাদ্যে ভোলায় জাতীয় পাট দিবস–২০২৬ উদযাপন

  • আপডেটের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৭২ বার ভিউ

মোঃ তুহিন ফরাজী, প্রতিনিধিঃ

“পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পাট দিবস–২০২৬ উদযাপন করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ ২০২৬) সকালে ভোলা জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন ভোলা জেলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান।
জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে জেলা প্রশাসন, কৃষি দপ্তর, পাট অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, দূষণমুক্ত পৃথিবী গড়ে তুলতে হলে পলিথিনের ব্যবহার কমিয়ে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে। তিনি আরও বলেন, ভোলা যেহেতু একটি দ্বীপ জেলা, তাই এখানে পাটের উৎপাদন তুলনামূলক বেশি। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে পাটের বহুমুখী ব্যবহার বাড়ানো প্রয়োজন।
সভায় বক্তারা পরিবেশ রক্ষা ও দেশীয় শিল্পের বিকাশে পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com