1. mh01610093622@gmail.com : banglanetexpress :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের নলকোলা মোড়ে কৃষকদলের অফিস ভাঙচুর বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে লাশবাহী অ্যাম্বুলেন্স, আহত ২ কেশবপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদ করাই বিএনপির নেতা গুরুতর আহত কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী দুর্গন্ধ-বর্জ্যে বিপর্যস্ত অবৈধ লেয়ার ফার্ম উচ্ছেদের দাবিতে কৃষক-এলাকাবাসীর মানববন্ধন তরুণদের পেশাগত উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে লিংকডইন কমিউনিটি বাংলাদেশ প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ধাত্রীবিদ্যা কম্পিউটার প্রশিক্ষণ কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ড জুরেই মাদকের ভয়াবহ থাবা হাত বাড়ালেই মিলছে মাদক,নির্বিকার প্রশাসন বরিশাল রেঞ্জের ডিআইজি কর্তৃক কাউখালী থানা পরিদর্শন দীঘিনালায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

আগামীতে তরমুজ চাষীদের টাকা দিতে হবেনা, সরকারকে রাজস্ব পরিশোধ করবেন নিজ পকেট থেকে- মহিবুল্লাহ এনিম

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২৩০ বার ভিউ


‎মো:জহিরুল ইসলাম চয়ন,

পটুয়াখালী প্রতিনিধি।

‎উপজেলার সর্বদক্ষিণ ও প্রত্যন্ত অবহেলিত দ্বীপাঞ্চল চরবিশ্বাস ইউনিয়নের একটি স্থান চরবাংলা। চরবাংলার ঘটনা আজকে একদিনের নয়। এই ঘটনা দীর্ঘদিন ধরে তরমুজ চাষের একদম শুরুর মৌসুম থেকে শুরু করে এই চরবাংলায় একাধিক চর দখল নিয়ে মানুষের মধ্যে মারামারি হয়ে আসছে। যার ফলশ্রুতিতে গুরুতর আহত হয়ে এই চরাঞ্চলের একাধিক ব্যক্তিবর্গ উপজেলা হাসপাতালে ভর্তি ছিলেন। বিগত দিনে এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে।
‎মাননীয় মন্ত্রী মহোদয়ের স্পষ্ট ঘোষণা তরমুজকে কেন্দ্র করে কোনো চাঁদাবাজি, ঘাটে বাধা দেওয়া বা তরমুজ আটক করা যাবে না। যে তরমুজ চাষ করেছে সে নিজের তরমুজ নিজে তুলবে। এখানে কোনো বিকল্প নেই। আমি এখানে ঘোষণা দিয়েছি আগামীতে যারা এই চর থেকে তরমুজ চাষ করবেন, কোনো চরের জন্য আপনাদের একটা টাকাও দিতে হবে না। প্রয়োজনে আমরা নিজেদের পকেট থেকে সরকারকে রাজস্ব পরিশোধ করবো, কিন্তু কৃষকরা বিনামূল্যে জমি পাবেন। আমরা ভূমিহীন কৃষকদের পাশে আছি। নির্বাচনের আগে যেমন অঙ্গীকার করেছি, এখনো সেই অঙ্গীকার রক্ষা করবো কথায় নয়, কাজে প্রমাণ করবো।
‎পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের চরবাংলা তরমুজ চাষিদের উদ্দেশ্য এ বার্তা দিলেন যুব অধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম। ৫ মার্চ (বুধবার) রাত ৮ টার দিকে চরবাংলা বাজারে গণঅধিকার পরিষদের ইউনিয়ন কার্যালয়ে সকল ভুমিহীন কৃষকদের নিয়ে সমঝোতা মূলক আলোচনা সভা করেন।
‎তিনি বলেন, আজকে আমরা এখানে এসেছি বিশেষ করে নির্বাচনের পূর্বের ঘটনা এবং পরবর্তী সময়ে এই এলাকার সাধারণ মানুষের ভোটে জাতীয় নেতা প্রতিমন্ত্রী নুরুল হক নূর এখান থেকে এমপি নির্বাচিত হয়েছেন এবং পরবর্তীতে প্রতিমন্ত্রী হয়েছেন। সেই জায়গা থেকে এই জনপদের মানুষের প্রতি তার দায়বদ্ধতা ও অঙ্গীকার রয়েছে। আমরা শুনতে পেয়েছি পূর্বের কলহের জের ধরে আবারও প্রকৃত তরমুজ চাষীরা ফসল বিক্রির সময় বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে চর বিশ্বাসের চর বাংলা, চর পোটকা, পাঙ্গাশিয়ার চর, দশমিনার লালচর, চর ফাতেমা, চর বোরহানসহ একাধিক চরে ঝামেলা চলছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি।
‎তিনি আরও বলেন, আমরা এই বিষয়গুলো আমাদের পটুয়াখালী জেলার সম্মানিত ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছি। তিনি গলাচিপাতে একটি ভিজিটে এসেছিলেন, তখন গলাচিপা অফিসে বসেও আমি তার দৃষ্টি আকর্ষণ করেছিলাম। গলাচিপা থানা ও উপজেলা প্রশাসনের সাথে একাধিকবার বৈঠক করেছি। আমরা বিভিন্ন সময় দেখেছি কিছু সিন্ডিকেট চক্র ও দালাল চক্র এক জমি একাধিকবার ক্রয় করেছে, প্রত্যয়ন নিয়েছে, ডিসিআর নিয়েছে। মামলা হয়েছে, ডিসিআর বাতিল হয়েছে, প্রত্যয়ন বাতিল হয়েছে। এই ধরনের নানান ঘটনা আমরা উপলব্ধি করেছি। ‎আমরা অতীত নিয়ে পড়ে থাকতে চাই না। ভবিষ্যৎ নিয়ে এগোতে চাই। মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করবো। দলমত-ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে একটি কল্যাণমুখী সমাজ গড়তে কাজ করবো। গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ প্রশাসনের সাথে কথা বলেছেন সরকারি সুবিধা সঠিক মানুষের হাতে পৌঁছাতে হবে। দলের লোক বা আত্মীয় হলেও কোনো সুপারিশ চলবে না।
‎তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, যারা অত্যন্ত প্রতিকূল সময় এবং প্রতিকূল পরিস্থিতি বিশেষ করে নদীর আবহাওয়াটা খুবই খারাপ ছিল। তার ভিতরেও আপনারা আমাদের সাথে এখানে এসেছেন এই গলাচিপা-দশমিনা বিশেষ করে গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন চর চরবাংলা পোটকার চর সহ এই চরে আমরা ইতিমধ্যে এসেছি। আপনারা এখানে দেখেছেন শত শত এই চরের অবহেলিত মানুষ তারা আমাদের কাছে এখানে এসেছে। তাদের কথাবার্তা ইতিমধ্যে আমরা শুনতে পেরেছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com