1. mh01610093622@gmail.com : banglanetexpress :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
কেশবপুরে যুবদলের বর্ধিত সভায় নেতাকর্মীদের একাংশ বাদ, ক্ষোভে তৃণমূল দীঘিনালা জোনের পক্ষ থেকে ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে আর্থিক সহায়তা চরফ্যাশনে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের কক্ষে নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ দীঘিনালায় অসুস্থ ব্যক্তির চিকিৎসায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা। পুকুরে ডুবে নিহত নবম শ্রেণীর ছাত্র এওয়াজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আব্দুর রহমান হাজারী: ‘দলের সিদ্ধান্তই চূড়ান্ত’ বোরহানউদ্দিনে বাথরুমের ছাদ থেকে ৩টি গাঁজা গাছ উদ্ধার, আটক ১ স্বাধীনতার এত বছর পরও কাঁচা রাস্তা, দুর্ভোগে কাচিয়ার ৮ নম্বর ওয়ার্ডের হাজারো মানুষ দীঘিনালায় DSF-এর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প দুই স্হানে ৫ শতাধিক মানুষকে চিকিৎসাসেবা প্রদান বোরহানউদ্দিনে প্রধান শিক্ষক ও সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ ‘ষড়যন্ত্রমূলক’ দাবি এলাকাবাসীর

বোরহানউদ্দিন টবগী ইউনিয়নে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অর্থ আত্মসাতের অভিযোগ উঠে

  • আপডেটের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১৩ বার ভিউ

মহসিন হাওলাদার বোরহানউদ্দিন প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।

স্থানীয় কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে এই অভিযোগ করেন দলীয় কর্মীরা।
অভিযোগ সূত্রে জানা গেছে, নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য যে অর্থ বরাদ্দ ও সংগ্রহ করা হয়েছিল, তার একটি অংশ নির্ধারিত খাতে ব্যয় না করে ব্যক্তিগতভাবে ব্যবহার করা হয়েছে। এতে মাঠপর্যায়ের অনেক কর্মী আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি করা হয়। এই নিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ তৈরী হয়।

স্থানীয় কয়েকজন কর্মী জানান, “আমাদের নাম ব্যবহার করে অর্থ সংগ্রহ করা হলেও সেই টাকা সঠিকভাবে বণ্টন করা হয়নি। যারা দায়িত্ব থেকে এইধরনের অনিয়ম করে, তাদের বিরুদ্ধে দলের সিনিয়র নেতৃবৃন্দ সাংগঠনিক কোন ব্যবস্হা নিচ্ছেনা কেন? এমন প্রশ্ন ভুক্তভোগীদের।

আরও বলেন, একজন বা একাধিক ব্যক্তি তা আত্মসাৎ করেছেন। এতে আমরা প্রতারিত বোধ করছি।”
অভিযোগকারীরা বিষয়টি দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং ভবিষ্যতে নির্বাচনী কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। দুই একজন বক্তব্য দিতে রাজি হননি, তারা ক্ষুব্ধ হয়ে বলেন,বিচার যাদের কাছে দিবো, তারাই তো এই পথের পথিক, যারা এই অনিয়ম করে, তাদের অতীত জেনেও কেন, তাদের ওপর এইসব দায়িত্ব দেন। তবে নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বশীল মহল জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচনের সময় এ ধরনের অভিযোগ নতুন নয়; তবে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা জরুরি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com