1. mh01610093622@gmail.com : banglanetexpress :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
কেশবপুরে যুবদলের বর্ধিত সভায় নেতাকর্মীদের একাংশ বাদ, ক্ষোভে তৃণমূল দীঘিনালা জোনের পক্ষ থেকে ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে আর্থিক সহায়তা চরফ্যাশনে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের কক্ষে নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ দীঘিনালায় অসুস্থ ব্যক্তির চিকিৎসায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা। পুকুরে ডুবে নিহত নবম শ্রেণীর ছাত্র এওয়াজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আব্দুর রহমান হাজারী: ‘দলের সিদ্ধান্তই চূড়ান্ত’ বোরহানউদ্দিনে বাথরুমের ছাদ থেকে ৩টি গাঁজা গাছ উদ্ধার, আটক ১ স্বাধীনতার এত বছর পরও কাঁচা রাস্তা, দুর্ভোগে কাচিয়ার ৮ নম্বর ওয়ার্ডের হাজারো মানুষ দীঘিনালায় DSF-এর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প দুই স্হানে ৫ শতাধিক মানুষকে চিকিৎসাসেবা প্রদান বোরহানউদ্দিনে প্রধান শিক্ষক ও সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ ‘ষড়যন্ত্রমূলক’ দাবি এলাকাবাসীর

ভোলা বোরহানউদ্দিনে হেলাল উদ্দিনের নেতৃত্বে বড় মানিকা ইউনিয়ন সহ- ওয়ার্ড পর্যায়ে ছাএদলের নেতা কর্মীদের নিয়ে আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এর ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা করেন

  • আপডেটের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫৮ বার ভিউ

মোঃ তুহিন ফরাজী, প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ৯নং বড় মানিকা ইউনিয়নে ব্যাপক নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়েছে ইউনিয়ন ছাত্রদল। ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনের নেতৃত্বে এ প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রচারণাকালে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্বাচনী প্রতীক ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করা হয়। এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে প্রচারণায় অংশগ্রহণ করেন।
নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, আলহাজ্ব হাফিজ ইব্রাহিম একজন সৎ, যোগ্য ও পরীক্ষিত নেতা, যিনি দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
প্রচারণাকালে ছাত্রদল নেতা হেলাল উদ্দিন বলেন, দলের দুঃসময়ে ছাত্রদল সবসময় রাজপথে সক্রিয় ছিল এবং আগামীতেও জনগণের পাশে থেকে গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় কাজ করবে।
এ সময় এলাকায় ব্যাপক জনসাড়া লক্ষ্য করা যায়। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com