1. mh01610093622@gmail.com : banglanetexpress :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের নলকোলা মোড়ে কৃষকদলের অফিস ভাঙচুর বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে লাশবাহী অ্যাম্বুলেন্স, আহত ২ কেশবপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদ করাই বিএনপির নেতা গুরুতর আহত কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী দুর্গন্ধ-বর্জ্যে বিপর্যস্ত অবৈধ লেয়ার ফার্ম উচ্ছেদের দাবিতে কৃষক-এলাকাবাসীর মানববন্ধন তরুণদের পেশাগত উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে লিংকডইন কমিউনিটি বাংলাদেশ প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ধাত্রীবিদ্যা কম্পিউটার প্রশিক্ষণ কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ড জুরেই মাদকের ভয়াবহ থাবা হাত বাড়ালেই মিলছে মাদক,নির্বিকার প্রশাসন বরিশাল রেঞ্জের ডিআইজি কর্তৃক কাউখালী থানা পরিদর্শন দীঘিনালায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

চরফ্যাশনে স্বাভাবিক প্রসব উৎসাহে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে জরুরি ওষুধ সামগ্রী বিতরণ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৫২ বার ভিউ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
“সেবার আলো ঘরে ঘরে, নিরাপদ প্রসব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশন উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আওতাধীন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে স্বাভাবিক (নরমাল) প্রসবকে উৎসাহিত করার লক্ষ্যে জরুরি ওষুধ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপজেলা পরিষদের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা ও ওষুধ সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন কুমার বসাক, মেডিকেল অফিসার (উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়) ডা. নুসরাত জাহান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু, কয়ছর আহমেদ কমল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ ছালাউদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, জনতা বাজার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মামুন হোসাইন, এবং বিভিন্ন ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শকরা।

আলোচনা সভায় বক্তারা নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে স্বাভাবিক প্রসবের গুরুত্ব তুলে ধরেন। তারা অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন কমাতে জনসচেতনতা বৃদ্ধি, গর্ভকালীন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, দক্ষ স্বাস্থ্যকর্মীর তত্ত্বাবধানে প্রসব নিশ্চিতকরণ এবং মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যসেবায় বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়েও আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, “ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে বিদ্যমান সমস্যার মধ্যে অন্যতম হলো বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েলের সংকট। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুটি টিউবওয়েল দেওয়া হবে। এছাড়া সংশ্লিষ্ট সবাই যদি প্রশাসনের পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে এসব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হবে।”
অনুষ্ঠান শেষে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোর প্রতিনিধিদের মাঝে স্বাভাবিক প্রসব কার্যক্রম আরও কার্যকর ও নিরাপদ করতে প্রয়োজনীয় জরুরি ওষুধ সামগ্রী বিতরণ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com