1. mh01610093622@gmail.com : banglanetexpress :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
কেশবপুরে যুবদলের বর্ধিত সভায় নেতাকর্মীদের একাংশ বাদ, ক্ষোভে তৃণমূল দীঘিনালা জোনের পক্ষ থেকে ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে আর্থিক সহায়তা চরফ্যাশনে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের কক্ষে নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ দীঘিনালায় অসুস্থ ব্যক্তির চিকিৎসায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা। পুকুরে ডুবে নিহত নবম শ্রেণীর ছাত্র এওয়াজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আব্দুর রহমান হাজারী: ‘দলের সিদ্ধান্তই চূড়ান্ত’ বোরহানউদ্দিনে বাথরুমের ছাদ থেকে ৩টি গাঁজা গাছ উদ্ধার, আটক ১ স্বাধীনতার এত বছর পরও কাঁচা রাস্তা, দুর্ভোগে কাচিয়ার ৮ নম্বর ওয়ার্ডের হাজারো মানুষ দীঘিনালায় DSF-এর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প দুই স্হানে ৫ শতাধিক মানুষকে চিকিৎসাসেবা প্রদান বোরহানউদ্দিনে প্রধান শিক্ষক ও সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ ‘ষড়যন্ত্রমূলক’ দাবি এলাকাবাসীর

কৃষি প্রণোদনা কর্মসূচির ও ফল উৎসব উদ্বোধন, চরফ্যাশনে ১৮ হাজার কৃষকের মাঝে বীজ, সার ও চারা বিতরণ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৬০ বার ভিউ

শিপুফরাজী, চরফ্যাশন ||
কৃষিই সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে কৃষি পুনর্বাসন সহাযতা খাতে প্রণোদনা কর্মসূচির আওতায ভোলার চরফ্যাশন উপজেলায ১৮ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, হাইব্রিড মরিচের বীজ, সার, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযাযী ১০ হাজার বৃক্ষের চারা এবং অন্যান্য কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১২টায উপজেলা পরিষদ সভাকক্ষে আযােজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো নাজমুল হুদা।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কযসার আহমেদ কমল, সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিযা প্রমুখ।অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিযনের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির লক্ষ্য হলো ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে সহাযতা করা এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। তিনি কৃষকদের সরকারি সহাযতা যথাযথভাবে কাজে লাগিয়ে অধিক উৎপাদনের আহ্বান জানান।অনুষ্ঠান শেষে অতিথিরা কৃষকদের হাতে প্রতীকীভাবে আমন ধানের বীজ, বিভিন্ন সবজির বীজ, হাইব্রিড মরিচের বীজ, সার, বৃক্ষের চারা ও অন্যান্য কৃষি উপকরণ তুলে দেন।
অন্যদিকে করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মত চরফ্যাশন ফল উৎসব অনুষ্ঠিত হয় । চরফ্যাশন উপজেলায় কৃষকদের ফল চাষে উদ্বুদ্ধ করতে এবং দেশীয় ফলের উৎপাদন ও ভোগ বৃদ্ধি করার লক্ষ্যে দিনব্যাপী ফল মেলা উদ্বোধন করা হয়েছে। সকালে মৌসুমে কৃষি পুনর্বাসন সহাযতা খাতে প্রণোদনা কর্মসূচির শেষে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ । মেলায় প্রায় ১০টি স্টলে মৌসুমি ফল উৎসবে আম, জাম, লিচু, কাঁঠাল, লটকন ও পেয়ারাসহ বিভিন্ন প্রজাতির দেশীয় ফলের সমাহার ছিল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com