1. mh01610093622@gmail.com : banglanetexpress :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের নলকোলা মোড়ে কৃষকদলের অফিস ভাঙচুর বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে লাশবাহী অ্যাম্বুলেন্স, আহত ২ কেশবপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদ করাই বিএনপির নেতা গুরুতর আহত কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী দুর্গন্ধ-বর্জ্যে বিপর্যস্ত অবৈধ লেয়ার ফার্ম উচ্ছেদের দাবিতে কৃষক-এলাকাবাসীর মানববন্ধন তরুণদের পেশাগত উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে লিংকডইন কমিউনিটি বাংলাদেশ প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ধাত্রীবিদ্যা কম্পিউটার প্রশিক্ষণ কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ড জুরেই মাদকের ভয়াবহ থাবা হাত বাড়ালেই মিলছে মাদক,নির্বিকার প্রশাসন বরিশাল রেঞ্জের ডিআইজি কর্তৃক কাউখালী থানা পরিদর্শন দীঘিনালায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

চেয়ারম্যান বাজার থেকে খেজুরগাছিয়া পর্যটন কেন্দ্রগামী সড়কে ভাঙা কালভার্ট,

  • আপডেটের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৯৭ বার ভিউ

মোঃ মেহেদী হাসান হৃদয়,
ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজার থেকে খেজুরগাছিয়া পর্যটন কেন্দ্রগামী সড়কের একটি পুরোনো কালভার্ট ভেঙে যাওয়ায় চরম ঝুঁকিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, যানবাহন চালক এবং পর্যটকরা। দীর্ঘদিন ধরে কালভার্টটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ না থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কালভার্টটির মাঝখানের একটি বড় অংশ ভেঙে পড়েছে। ফলে প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচলকারী মানুষ ও পর্যটকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় ঝুঁকি আরও বেড়ে যায়।

খেজুরগাছিয়া পর্যটন কেন্দ্রে বেড়াতে আসা এক পর্যটক বলেন, “আমরা অনেক দূর থেকে এখানে ঘুরতে এসেছি। পর্যটন কেন্দ্রটি যেমন সুন্দর, সেখানে যাওয়ার রাস্তার এই ভয়ংকর অবস্থা দেখে হতবাক হয়েছি। এত সুন্দর একটি স্থানে যাওয়ার রাস্তা যে এতটা ঝুঁকিপূর্ণ হতে পারে, তা কখনো কল্পনাও করিনি।”

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে কালভার্টটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তারা অভিযোগ করে বলেন, “নির্বাচন সামনে এলেও কোনো প্রার্থীর নজরে এই কালভার্ট পড়েনি। প্রশাসনেরও কোনো উদ্যোগ চোখে পড়েনি। প্রতিদিন হাজার হাজার মানুষ ও পর্যটক এই সড়ক ব্যবহার করেন। যদি কোনো বড় দুর্ঘটনা ঘটে, তাহলে এর দায় সংশ্লিষ্টদেরই নিতে হবে। এছাড়া রাস্তার এমন বেহাল অবস্থার কারণে ভবিষ্যতে পর্যটকের সংখ্যা কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে। আমাদের নিজেদেরও চলাচলে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে।”

যানবাহনের চালকরাও উদ্বেগ প্রকাশ করেছেন। কয়েকজন চালক বলেন, “রাতের বেলা গাড়ি চালানোর সময় হঠাৎ রাস্তার মাঝখানে ভাঙা কালভার্ট চোখে পড়লে গাড়ির নিয়ন্ত্রণ ধরে রাখা কঠিন হয়ে যায়। কখন যে বড় দুর্ঘটনা ঘটে, তা একমাত্র আল্লাহই জানেন।”

এলাকাবাসী দ্রুত কালভার্টটি সংস্কার বা নতুন করে নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, পর্যটন কেন্দ্রের নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা না হলে জনদুর্ভোগের পাশাপাশি এলাকার পর্যটন শিল্পও ক্ষতিগ্রস্ত হতে পারে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com