1. mh01610093622@gmail.com : banglanetexpress :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
রোটেশন পদ্ধতির গ্যাঁড়াকলে বেতুয়া–ঢাকা নৌপথ: চরম দুর্ভোগে যাত্রীরা,বাতিলের দাবি কেশবপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত, কেশবপুরে বিদ্যানন্দকাঠী ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ফারুখ খান, চরফ্যাশন বাসীকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা আশ্রাফুর রহমান দিপু ফরাজী। দীঘিনালায় রাজনৈতিক মামলায় আ.লীগের এক সদস্য গ্রেপ্তার দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, চিকিৎসা সেবা পেল অসহায় মানুষ। পিরোজপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিমন্ত্রীর বিভিন্ন দিকনির্দেশনা আহাম্মদপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ নজরুল ইসলাম চরফ্যাশনে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতিমূলক সভা, ১৪ মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি দৌলতখানে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে গৃহবধূর অনশন!

দুর্গম পাহাড়ি এলাকায় পানির সংকট নিরসন: দীঘিনালা জোনের উদ্যোগে গভীর নলকূপ ও সাবমারসিবল মোটর স্থাপন

  • আপডেটের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৫৭ বার ভিউ

মোঃ নাছির উদ্দীন
দীঘিনালা খাগড়াছড়ি ।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার অত্যন্ত দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ সুপেয় পানির সংকট নিরসনে অনন্য উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন (৪-ইবি)। উপজেলার বাবুছড়া ইউনিয়নের ধনপাতা ছড়া এলাকার করুনা চাঁন বাঙ্গালো কার্বারী পাড়ায় জোনের সার্বিক সহায়তায় একটি গভীর নলকূপ ও সাবমারসিবল মোটর স্থাপন করা উদ্যোগ গ্রহণ করে।

​আজ ২২ জুন ২০২৬, সোমবার সকাল ০৮:৪০ ঘটিকায় আনুষ্ঠানিকভাবে এই গভীর নলকূপ ও সাবমারসিবল মোটরের উদ্বোধন করা হয়।
​সুবিধা পাবেন শতাধিক পরিবার
​দীর্ঘদিন ধরে এই দুর্গম এলাকার সাধারণ মানুষ বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকটে ভুগছিলেন। দীঘিনালা জোনের এই মানবিক উদ্যোগের ফলে এলাকার ১০৫টি পরিবারের প্রায় ৩০০ থেকে ৩৫০ জন মানুষ এখন থেকে সহজেই বিশুদ্ধ ও নিরাপদ খাবার পানি পাবেন। এতে স্থানীয় বাসিন্দাদের সুপেয় পানির দীর্ঘদিনের কষ্ট ও স্বাস্থ্যঝুঁকি অনেকাংশে লাঘব হবে।

​উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ
​উক্ত গভীর নলকূপ ও সাবমারসিবল মোটর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন দীঘিনালা জোন (৪-ইবি) কমান্ডার লেঃ কর্নেল জনাব আল-আমিন, এসইউপি, পিএসসি।

​”পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার মানুষের মৌলিক চাহিদা পূরণ ও জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় পাশে রয়েছে। এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু গগন বিকাশ চাকমা। এছাড়া এলাকার হেডম্যান, কার্বারী এবং স্থানীয় উপকারভোগী পাহাড়ি জনগোষ্ঠীসহ আনুমানিক ৫০ থেকে ৬০ জন সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

​ স্থানীয় কার্বারী ও বাসিন্দারা সেনাবাহিনীর এই মানবিক সহায়তার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, দুর্গমতার কারণে এখানে পানির সুব্যবস্থা করা অত্যন্ত কঠিন ছিল, কিন্তু দীঘিনালা জোনের আন্তরিক প্রচেষ্টায় আজ তাদের পানির কষ্ট দূর হলো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com