
নিজস্ব প্রতিনিধি, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ছোট মেরং বাজার এলাকায় এক মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের জন্ম নেয়।
অভিযোগের পরপরই দীঘিনালা জোন ও প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি আনসার ও ভিডিপির সদস্য হওয়ায় তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট তাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেছেন।
এদিকে অসহায় ও মানসিক ভারসাম্যহীন ওই নারীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা প্রশাসন ও দীঘিনালা জোনের এই দ্রুত তৎপরতাকে স্বাগত জানিয়েছেন। তাদের প্রত্যাশা, ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে এবং ভুক্তভোগী নারী ন্যায়বিচার
Leave a Reply