1. mh01610093622@gmail.com : banglanetexpress :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
তরুণদের পেশাগত উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে লিংকডইন কমিউনিটি বাংলাদেশ প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ধাত্রীবিদ্যা কম্পিউটার প্রশিক্ষণ কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ড জুরেই মাদকের ভয়াবহ থাবা হাত বাড়ালেই মিলছে মাদক,নির্বিকার প্রশাসন বরিশাল রেঞ্জের ডিআইজি কর্তৃক কাউখালী থানা পরিদর্শন দীঘিনালায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা সাংবাদিক আবেদন করুন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগী সেজে দুদকের হানা পেলেন নানা অনিয়ম কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল চরফ্যাশনে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেছারাবাদের গর্ব দুই সহোদরা, বিভাগীয় চ্যাম্পিয়ন হয়ে এবার জাতীয় পর্যায়ে খেলবে স্নিগ্ধা-মৌসি

  • আপডেটের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১১১ বার ভিউ

সোহেল রায়হান, পিরোজপুর জেলা প্রতিনিধি (পিরোজপুর)

“নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন-২০২৬” প্রতিযোগিতায় নেছারাবাদ উপজেলার উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের দুই সহোদরা শিক্ষার্থী বরিশাল বিভাগের হয়ে জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে। তারা হলো বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী মহুয়া মিম স্নিগ্ধা (রোল-০১) এবং ৯ম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া তাসনিম মৌসি (রোল-০১)।

এর আগে তারা নেছারাবাদ উপজেলা চ্যাম্পিয়ন এবং পিরোজপুর জেলা চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ধারাবাহিক সাফল্যের মাধ্যমে এবার বরিশাল বিভাগের প্রতিনিধিত্ব করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে এ দুই মেধাবী শিক্ষার্থী।

এ অর্জনে বিদ্যালয়জুড়ে আনন্দের বন্যা বইছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “স্নিগ্ধা ও মৌসি আমার বিদ্যালয়ের অত্যন্ত মেধাবী ছাত্রী। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও তারা খুবই পারদর্শী। ওদের এ সাফল্যে আমি গর্বিত। বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। জাতীয় পর্যায়েও তারা চ্যাম্পিয়ন হবে—এটাই আমাদের প্রত্যাশা। সকলের কাছে তাদের জন্য দোয়া কামনা করছি।”
তিনি আরও বলেন, “ওদের এ অর্জনের পেছনে পরিবারেরও বড় অবদান রয়েছে। তাই শিক্ষার্থীদের মা-বাবাকেও আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই।”

শিক্ষার্থীদের পিতা ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন বলেন, “ছোটবেলা থেকেই আমার মেয়েরা পড়াশোনায় ভালো। আমি নিজেও একজন খেলোয়াড় ছিলাম, তাই তাদের খেলাধুলায় সবসময় উৎসাহ দিয়ে আসছি। এ বিজয় শুধু আমার পরিবারের নয়, সমগ্র নেছারাবাদ উপজেলাবাসীর। সবাই ওদের জন্য দোয়া করবেন।”

স্থানীয় ক্রীড়ামোদী ও অভিভাবকদের মতে, উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে এ দুই সহোদরার এমন সাফল্য নেছারাবাদের জন্য গর্বের বিষয়। জাতীয় পর্যায়েও তারা সাফল্য বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com