1. mh01610093622@gmail.com : banglanetexpress :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
রোটেশন পদ্ধতির গ্যাঁড়াকলে বেতুয়া–ঢাকা নৌপথ: চরম দুর্ভোগে যাত্রীরা,বাতিলের দাবি কেশবপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত, কেশবপুরে বিদ্যানন্দকাঠী ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ফারুখ খান, চরফ্যাশন বাসীকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা আশ্রাফুর রহমান দিপু ফরাজী। দীঘিনালায় রাজনৈতিক মামলায় আ.লীগের এক সদস্য গ্রেপ্তার দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, চিকিৎসা সেবা পেল অসহায় মানুষ। পিরোজপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিমন্ত্রীর বিভিন্ন দিকনির্দেশনা আহাম্মদপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ নজরুল ইসলাম চরফ্যাশনে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতিমূলক সভা, ১৪ মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি দৌলতখানে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে গৃহবধূর অনশন!

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বিভিন্ন পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৫৮ বার ভিউ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বিভিন্ন পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফ হাসান।
অভিযানকালে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), দিনাজপুর-এর কর্মকর্তারা সার্বজনীন তরল পরিমাপক যন্ত্রসহ উপস্থিত ছিলেন। বিএসটিআই, দিনাজপুর-এর মেট্রোলজি পরিদর্শক তানভীর আহমেদ অভিযানে অংশ নেন।

অভিযানে ডহরা এলাকার নিউ আদর্শ ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে ঘাটতি পাওয়া যায়। পরিমাপে দেখা যায়, অকটেন প্রতি ১০ লিটারে ২৩০ মিলি এবং পেট্রোল প্রতি ১০ লিটারে ১৭০ মিলি কম প্রদান করা হচ্ছিল।

এ ঘটনায় প্রতিষ্ঠানটি ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ধারা ২৯ লঙ্ঘনের দায়ে এবং ৪৬ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। একই সঙ্গে পরবর্তী জ্বালানি বিক্রয়ের পূর্বে মেশিন মেরামতের নির্দেশনা দেওয়া হয়।

এদিকে চিলাপাড়া এলাকার একটি ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেন পরিমাপ পরীক্ষা করে সঠিক পাওয়া গেলে সংশ্লিষ্টদের প্রশংসা করা হয়।

অন্যদিকে উপজেলার অন্যান্য কয়েকটি ফিলিং স্টেশনে ডিজেল পরিমাপে সঠিকতা পাওয়া গেলেও পেট্রোল ও অকটেন না থাকায় তা পরীক্ষা করা সম্ভব হয়নি। এ সময় সংশ্লিষ্টদের ভবিষ্যতে জ্বালানি বিক্রয়ের পূর্বে যন্ত্রে কোনো ত্রুটি থাকলে তা দ্রুত ঠিক করার নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান জানান, জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com