1. mh01610093622@gmail.com : banglanetexpress :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
বোচাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দেবেন চন্দ্র রায়ের ‘বীরনিবাসের’ লে-আউট উদ্বোধন চরফ্যাশনে রহস্যজনক শিক্ষার্থীর মৃত্যু, গণমাধ্যমের উপর হামলা ও মামলা প্রত্যাহারের চাপ: নিরপেক্ষ তদন্তের দাবিতে উদ্বেগ। সত্য প্রকাশের শাস্তি কি সন্ত্রাসী হামলা? ভোলায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ফুঁসে উঠেছে গণমাধ্যমকর্মীরা” কুষ্টিয়ায় মাদ্রাসা শিক্ষককে গিরে অনৈতিকতার অভিযোগ, উদ্বিগ্ন অভিভাবক মহল কুষ্টিয়ার মাটিতে মরুভূমির স্বাদ: দুম্বা খামারে সম্ভাবনার নতুন দিগন্ত কুষ্টিয়ার সন্তান মোঃ ইমরান হাসান রাহুল ঢাকা মহানগর জাগপা ছাত্র কাফেলার সেক্রেটারি পদে দায়িত্বগ্রহণ ভূমিসেবায় দুর্ভোগ কমাতে তজুমদ্দিনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত। ৭নং টবগী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক নূর নবী হাওলাদারের গ্রেফতারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ কুষ্টিয়া পৌর নির্বাচনে কমিশনার পদে প্রার্থী হচ্ছেন সফল উদ্যোক্তা রেজাউল করিম কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সহ-সভাপতির দলীয় কার্যক্রম স্থগিত ঘোষণা

মাহফিলে হৃদয় ছোঁয়া বয়ানে জনপ্রিয়তা পাচ্ছেন মুফতি হাসান মাহমুদ আশ্রাফী

  • আপডেটের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১২৮ বার ভিউ

মোঃ মেহেদী হাসান হৃদয় ||

ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ৩ নং ওয়ার্ডের সন্তান মুফতি মাওলানা হাসান মাহমুদ আশ্রাফী আজ দেশের দ্বীনি অঙ্গনে এক পরিচিত নাম। অদম্য পরিশ্রম, ত্যাগ ও অধ্যবসায়ের মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন যোগ্য আলেম, গবেষক (লেখক) ও জনপ্রিয় বক্তা হিসেবে।

শৈশব থেকেই দ্বীনি শিক্ষার প্রতি গভীর আগ্রহ ছিল তার। জীবনের নানা প্রতিকূলতা ও কষ্টের মধ্য দিয়েও তিনি থেমে যাননি। কঠোর পরিশ্রম ও আত্মত্যাগের মাধ্যমে তিনি উচ্চতর ইসলামি শিক্ষা অর্জন করেন। তিনি ঢাকার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মারকাযুল ফিকরি ওয়াল ইরশাদ, মোহাম্মদপুর থেকে ইফতা (ইসলামি আইন ও গবেষণা) সম্পন্ন করেন। পাশাপাশি তিনি জামিয়া মোহাম্মদীয়া ঢাকা থেকে দাওরা হাদিস (মাস্টার্স) সম্পন্ন করছেন।
বর্তমানে তিনি ঢাকার দারুল উলুম কাওমী মাদ্রাসা, মিরপুরে সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত আছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি দেশজুড়ে ইসলামের সুমহান বাণী প্রচারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বাংলাদেশের বিভিন্ন জেলায় তিনি অসংখ্য ইসলামি মাহফিলে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন। এর মধ্যে নেত্রকোনা, ঝিনাইদহ, জামালপুর, বরিশাল, ভোলা, ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে তার উপস্থিতি শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। তার সুমধুর কণ্ঠ, হৃদয়স্পর্শী বক্তব্য ও যুক্তিনির্ভর আলোচনা শ্রোতাদের মন ছুঁয়ে যায়। অনেকেই তার বয়ান শুনে অনুপ্রাণিত হন এবং দ্বীনের পথে ফিরে আসার প্রেরণা পান।
ধর্মীয় শিক্ষা, গবেষণা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ইতোমধ্যে ভোলাবাসীর গর্বে পরিণত হয়েছেন। স্থানীয়দের মতে, এত প্রতিকূলতার মধ্যেও তার এই সাফল্য তরুণ সমাজের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত।
মুফতি মাওলানা হাসান মাহমুদ আশ্রাফী বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য। দ্বীনের সঠিক বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে চাই।”
তার এই পথচলা আগামী দিনে আরও সমৃদ্ধ হবে এমন প্রত্যাশা করছেন শুভাকাঙ্ক্ষীরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com