1. mh01610093622@gmail.com : banglanetexpress :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে লাশবাহী অ্যাম্বুলেন্স, আহত ২ কেশবপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদ করাই বিএনপির নেতা গুরুতর আহত কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী দুর্গন্ধ-বর্জ্যে বিপর্যস্ত অবৈধ লেয়ার ফার্ম উচ্ছেদের দাবিতে কৃষক-এলাকাবাসীর মানববন্ধন তরুণদের পেশাগত উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে লিংকডইন কমিউনিটি বাংলাদেশ প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ধাত্রীবিদ্যা কম্পিউটার প্রশিক্ষণ কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ড জুরেই মাদকের ভয়াবহ থাবা হাত বাড়ালেই মিলছে মাদক,নির্বিকার প্রশাসন বরিশাল রেঞ্জের ডিআইজি কর্তৃক কাউখালী থানা পরিদর্শন দীঘিনালায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা সাংবাদিক আবেদন করুন

কুষ্টিয়ায় খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বকে সংবর্ধনা ও মতবিনিময় সভা

  • আপডেটের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১৫৮ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

আন্তর্জাতিক প্রেসক্লাবের খুলনা বিভাগের নবনিযুক্ত সভাপতি মোঃ মোশারেফ হাওলাদার ও সাধারণ সম্পাদক পারভেজ মাজমাদারকে সংবর্ধনা জানাতে এবং সমসাময়িক সাংবাদিকতা ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময়ের লক্ষ্যে কুষ্টিয়ায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামী ০২ মে ২০২৬, শনিবার সকাল ১১টা ৩০ মিনিটে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী হল প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এ সংবর্ধনা ও মতবিনিময় সভা ঘিরে ইতোমধ্যে সাংবাদিক ও সুধী মহলে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করেছে আন্তর্জাতিক প্রেসক্লাব, কুষ্টিয়া জেলা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রকৌশলী জাকির হোসেন সরকার, সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), কুষ্টিয়া জেলা শাখা। প্রধান আলোচক হিসেবে মূল্যবান বক্তব্য রাখবেন লায়ন মোঃ হেলাল উদ্দিন হিলু, চেয়ারম্যান, আন্তর্জাতিক প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আবু জাফর মোল্লা, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান কাজল মাজমাদার, আন্তর্জাতিক প্রেস ক্লাব খুলনা বিভাগের সভাপতি মোঃ মোশারেফ হাওলাদার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুষ্টিয়া জেলা শাখার সাবেক সহ-সভাপতি মেজবাউর রহমান পিন্টু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক প্রেস ক্লাব খুলনা বিভাগের সাধারণ সম্পাদক পারভেজ মাজমাদার এবং সঞ্চালনায় থাকবেন আন্তর্জাতিক প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সোহেল খন্দকার।
আয়োজকরা জানান, এ সংবর্ধনা ও মতবিনিময় সভার মাধ্যমে খুলনা বিভাগের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সাংবাদিকতার নৈতিকতা, পেশাগত চ্যালেঞ্জ ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে। এতে কুষ্টিয়াসহ আশপাশের জেলার সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানটি সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com