1. mh01610093622@gmail.com : banglanetexpress :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল কুষ্টিয়ায় সন্ধ্যা মাসী ও সোমা দিদির পাশে দাঁড়ালেন দি চেম্বার পরিচালক কাজল মাজমাদার কেশবপুরে যুবদলের বর্ধিত সভায় নেতাকর্মীদের একাংশ বাদ, ক্ষোভে তৃণমূল দীঘিনালা জোনের পক্ষ থেকে ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে আর্থিক সহায়তা চরফ্যাশনে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের কক্ষে নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ দীঘিনালায় অসুস্থ ব্যক্তির চিকিৎসায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা। পুকুরে ডুবে নিহত নবম শ্রেণীর ছাত্র এওয়াজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আব্দুর রহমান হাজারী: ‘দলের সিদ্ধান্তই চূড়ান্ত’ বোরহানউদ্দিনে বাথরুমের ছাদ থেকে ৩টি গাঁজা গাছ উদ্ধার, আটক ১ স্বাধীনতার এত বছর পরও কাঁচা রাস্তা, দুর্ভোগে কাচিয়ার ৮ নম্বর ওয়ার্ডের হাজারো মানুষ

আলোকিত রমজান, রঙিন ঈদ-২০২৬: তিন জেলায় প্রায় এক শতাধিক পরিবারের পাশে এনবিএ

  • আপডেটের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৮১ বার ভিউ

বিজয় চৌধুরী,ঢাকা

সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় ‘আলোকিত রমজান, রঙিন ঈদ-২০২৬’ শীর্ষক একটি সমন্বিত মানবিক উদ্যোগ বাস্তবায়ন করেছে ন্যাশনাল ব্রাইটেন অ্যাসোসিয়েশন (এনবিএ)। সংগঠনটির এই উদ্যোগের আওতায় ঢাকা, পাবনা ও সাতক্ষীরা জেলায় বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রায় ৭৩ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ সরাসরি সহায়তা পেয়েছেন।
সংগঠন সূত্রে জানা গেছে, প্রকল্পটির অধীনে ৩৬টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে সাহরি-ইফতার ও ঈদ প্যাকেজ বিতরণ করা হয়। এসব প্যাকেজে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, ছোলা ও খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী অন্তর্ভুক্ত ছিল, যা নিম্নআয়ের পরিবারগুলোর জন্য উল্লেখযোগ্য সহায়তা হিসেবে কাজ করেছে।

এছাড়া ২৬ জন ভাসমান মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। শহরের বিভিন্ন স্থানে অবস্থানরত এসব মানুষের হাতে সরাসরি খাবার তুলে দেন স্বেচ্ছাসেবীরা। অন্যদিকে, ১১ জন পথশিশুর জন্য ঈদের নতুন পোশাক প্রদান করা হয়, যা তাদের মাঝে আনন্দের নতুন উপলক্ষ সৃষ্টি করে।
উদ্যোক্তারা জানান, সহায়তা পাওয়া অধিকাংশ মানুষ দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকটে রয়েছেন। অনেকেই পরিবারের উপার্জনক্ষম সদস্য হারিয়েছেন, আবার কেউ অসুস্থতা বা কর্মসংস্থানের অভাবে চরম কষ্টে জীবনযাপন করছেন। এ বাস্তবতা বিবেচনায় নিয়েই উদ্যোগটি গ্রহণ করা হয়।

সংগঠনটির প্রতিষ্ঠাতা তামজিদ মাহমুদ সিয়াম বলেন, “মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা এই কার্যক্রম পরিচালনা করেছি। ‘আলোকিত রমজান, রঙিন ঈদ-২০২৬’ আমাদের সম্মিলিত প্রচেষ্টা, যার মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা বাড়াতে এবং তরুণদের স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com