1. mh01610093622@gmail.com : banglanetexpress :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
তরুণদের পেশাগত উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে লিংকডইন কমিউনিটি বাংলাদেশ প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ধাত্রীবিদ্যা কম্পিউটার প্রশিক্ষণ কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ড জুরেই মাদকের ভয়াবহ থাবা হাত বাড়ালেই মিলছে মাদক,নির্বিকার প্রশাসন বরিশাল রেঞ্জের ডিআইজি কর্তৃক কাউখালী থানা পরিদর্শন দীঘিনালায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা সাংবাদিক আবেদন করুন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগী সেজে দুদকের হানা পেলেন নানা অনিয়ম কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল চরফ্যাশনে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানায় পরিচালিত এক বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ ছয়জন এবং বিভিন্ন ওয়ারেন্টভুক্ত তিনজনসহ মোট নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৩১৬ বার ভিউ

আব্দুর রহিম হাজারী (চরফ্যাশন)
জানা গেছে, মাদকবিরোধী এ অভিযানটি পরিচালনা করেন শশীভূষণ থানার সহকারী উপ-পরিদর্শক, এ এস আই মোহাম্মদ খলিল হাসান। পুলিশের এই অভিযানে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালানো হয়।
অভিযানের শুরুতে বুতার খেয়া বাজার এলাকা থেকে একজনকে গাঁজাসহ আটক করা হয়। এরপর শশীভূষণ বাজার এলাকায় অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে দুইজনের কাছ থেকে এক পোটলা গাঁজা উদ্ধার করা হয়েছে। অপর এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয় ইয়াবা।
পরে হাজারীগঞ্জ ইউনিয়নের মুন্সিগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে আরও দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিন পিস ইয়াবা এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

এদিকে, একই অভিযানে পূর্বের বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও তিনজন আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযান সম্পর্কে এ এস আই মোহাম্মদ খলিল হাসান বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
তিনি আরও জানান, পুলিশের এই ধারাবাহিক অভিযানের ফলে এলাকায় মাদক ব্যবসা ও সেবনের প্রবণতা কমবে বলে তারা আশাবাদী।
স্থানীয়রা পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত এ ধরনের অভিযান চালানোর দাবি জানিয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে হলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com