1. mh01610093622@gmail.com : banglanetexpress :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে লাশবাহী অ্যাম্বুলেন্স, আহত ২ কেশবপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদ করাই বিএনপির নেতা গুরুতর আহত কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী দুর্গন্ধ-বর্জ্যে বিপর্যস্ত অবৈধ লেয়ার ফার্ম উচ্ছেদের দাবিতে কৃষক-এলাকাবাসীর মানববন্ধন তরুণদের পেশাগত উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে লিংকডইন কমিউনিটি বাংলাদেশ প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ধাত্রীবিদ্যা কম্পিউটার প্রশিক্ষণ কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ড জুরেই মাদকের ভয়াবহ থাবা হাত বাড়ালেই মিলছে মাদক,নির্বিকার প্রশাসন বরিশাল রেঞ্জের ডিআইজি কর্তৃক কাউখালী থানা পরিদর্শন দীঘিনালায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা সাংবাদিক আবেদন করুন

কেশবপুরে প্রধানমন্ত্রীর পাঠানো উপহার সমগ্রী এমপির মনমত নিজ দলের নেতাকর্মীদের মাঝে বিতরণের অভিযোগ,

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৬১ বার ভিউ

হাফিজুর রহমান যশোর প্রতিনিধি।

রাষ্ট্রীয় ক্ষমতায় দল থাকা সত্ত্বেও যশোরের কেশবপুরে বিএনপির হতদরিদ্র সাধারণ কর্মীরা এবার ঈদ উপলক্ষে সরকারি অনুদান থেকে বঞ্চিত হয়েছেন—এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের কাছ থেকে। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, কেশবপুরে জামায়াত সমর্থিত সংসদ সদস্যের বরাদ্দকৃত অনুদান মূলত তাদের নিজ দলের সক্রিয় কর্মীদের মধ্যেই বিতরণ করা হয়েছে। ফলে বিএনপির অনেক ত্যাগী ও অসচ্ছল কর্মী এ সহায়তা থেকে বঞ্চিত রয়েছেন।

সাধারণ মানুষের দাবি, বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের আমলেও দলীয় প্রভাব থাকলেও এ ধরনের বঞ্চনার ঘটনা এতটা প্রকট ছিল না। তখন তুলনামূলকভাবে বিভিন্ন শ্রেণি-পেশার দরিদ্র মানুষের মাঝে সহায়তা পৌঁছানোর চেষ্টা করা হতো।

ভুক্তভোগী বিএনপি কর্মীরা জানান, দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে যুক্ত থাকলেও এবার ঈদের অনুদান তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়নি। এতে তারা হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, স্থানীয়ভাবে প্রভাবশালীদের মাধ্যমে তালিকা প্রণয়নে পক্ষপাতিত্ব করা হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা দ্রুত তদন্ত করে সুষ্ঠু বণ্টন নিশ্চিত করার দাবি জানান, যাতে প্রকৃত হতদরিদ্ররা ভবিষ্যতে তাদের প্রাপ্য সহায়তা থেকে বঞ্চিত না হন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com