1. mh01610093622@gmail.com : banglanetexpress :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে লাশবাহী অ্যাম্বুলেন্স, আহত ২ কেশবপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদ করাই বিএনপির নেতা গুরুতর আহত কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী দুর্গন্ধ-বর্জ্যে বিপর্যস্ত অবৈধ লেয়ার ফার্ম উচ্ছেদের দাবিতে কৃষক-এলাকাবাসীর মানববন্ধন তরুণদের পেশাগত উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে লিংকডইন কমিউনিটি বাংলাদেশ প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ধাত্রীবিদ্যা কম্পিউটার প্রশিক্ষণ কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ড জুরেই মাদকের ভয়াবহ থাবা হাত বাড়ালেই মিলছে মাদক,নির্বিকার প্রশাসন বরিশাল রেঞ্জের ডিআইজি কর্তৃক কাউখালী থানা পরিদর্শন দীঘিনালায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা সাংবাদিক আবেদন করুন

কুষ্টিয়ায় প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৭২ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার

কুষ্টিয়ায় প্রবীণদের কল্যাণ ও সামাজিক সম্প্রীতি জোরদারে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, কুষ্টিয়া জেলা শাখা। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে কুষ্টিয়া জেলা কার্যালয়ের (পাবলিক লাইব্রেরি) প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রিন্সিপাল মোঃ সিরাজুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি ও দেশ এগ্রো’র চেয়ারম্যান এম এ খালেক এবং সমাজসেবী আখতারুজ্জামান কাজল মাজমাদার। এছাড়া উপস্থিত ছিলেন কুষ্টিয়া বাস মালিক সমিতির সভাপতি আখতারুজ্জামান আক্তার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক পারভেজ মাজমাদার।
এ সময় সংগঠনের সহ-সভাপতি শফিকুর রহমান, মুকুল হোসেন, রেজাউল ইসলাম বাবর, মোঃ তহিদুল ইসলাম, মোঃ মহাতাব উদ্দিন, মোকাররম হোসেন মোয়াজ্জেমসহ সংগঠনের নেতৃবৃন্দ, আজীবন সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বক্তারা প্রবীণদের মর্যাদা ও অধিকার রক্ষায় সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
ইফতার মাহফিলটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং এতে জেলার বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com