
সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর)
শুক্রবার (১৩ মার্চ) দুপুরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলাধীন ২ নং সোহাগদল ইউনিয়নে ব্যাবসায়ী হুমায়ুন কবির (৫০) ও মলয় মন্ডল (৪২) কে দুর্বৃত্তরা দিনে দুপুরে রাস্তা থেকে তুলে নিয়ে এলাকার মাঝিবাড়ি সংলগ্ন একটি বদ্ধ ঘরে আটকে রেখে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সন্ত্রাসী / দুর্বৃত্তরা ভিকটিমের হাতে মোবাইল ফোন কেড়ে নিয়ে হুমায়ুন করিরের স্ত্রী পাপড়ী বেগমকে ফোন দেয় এবং তার স্বামীকে ছাড়িয়ে নিতে ১,৫০,০০০ টাকা মুক্তিপণ দাবি করে। এতে তারা অপারগতা প্রকাশ করলে ভিকটিম মুরগীর ফার্ম ব্যবসায়ী হুমায়ুন কবির ও মলয় মন্ডলকে দেশীয় অস্ত্র ও রড দিয়ে বেধম মারধর করে। এতে ভিকটিম হুমায়ুন কবিরের মাথায় মারাত্মক জখম হয় এবং মাথা ফেটে রক্তাক্ত হয়, আর সাথে থাকা মলয় মন্ডলকেও দেশিয় দা দিয়ে বাম পায়ে কোপ দেয় এবং বাম হাতে ও শরীরে এলোপাতাড়ি পেটায়। পরবর্তীতে হুমায়ুন কবিরের স্ত্রী জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল দিলে তাৎক্ষণিক নেছারাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছায় এবং ভিকটিমদের উদ্ধার করে। দুর্বৃত্তরা পুলিশের আগমন টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়।
ভিকটিম হুমায়ুন কবির ও মলয় মন্ডলের কাছ থেকে জানা যায়, আসামী / দুর্বৃত্তরা মোট ১০/১১ জন ছিলো। এদের মধ্যে ১/ মোঃ রাকিবুল ইসলাম রাকু (৩৫) পিতা: হেমায়েত খলিফা, সাং- সোহাগদল পঞ্চায়েত বাড়ি। ২/ মোঃ সজিব (৩৫) পিতা: অজ্ঞাত, সাং- সোহাগদল সুতার বাড়ি। ৩/ মোঃ বাবুল (৪০) পিতা: অজ্ঞাত, সাং- সোহাগদল বরছাকাঠি। ৪/ মোঃ মুন্না (৩৫) পিতা: মাসুম মিয়া, সাং- সুটিয়াকাঠী কৌড়িখাড়া। ৫/ মোঃ বেল্লাল হোসেন (৩৬) পিতা: জহিরুল ইসলাম, সাং- সুটিয়াকাঠি কৌড়িখাড়া। সর্ব থানা নেছারাবাদ, জেলা পিরোজপুর।
এছাড়া আরো ৫/৬ জন অজ্ঞাত সহ মোট ১০/১১ জনের নামে নেছারাবাদ থানায় মুরগী ব্যবসায়ী হুমায়ুন কবিরের স্ত্রী পাপড়ী বেগম (৪২) বাদী হয়ে ঘটনার দিন শুক্রবার রাতে একটি অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী হুমায়ুন কবির এবং মলয় মন্ডল চিকিৎসাধীন অবস্থায় নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন এবং ভুক্তভোগী ও তাদের পরিবার এই রকম অমানবিক সন্ত্রাসী কর্মকান্ড যারা ঘটিয়েছে সঠিক তদন্তের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, ঘটনার আগের দিন বৃহস্পতিবার উশৃংখল ও চাঁদাবাজ রাকিবুল ইসলাম রাকু পার্শ্ববর্তী গ্রামের ৬ নং ওয়ার্ডের মোঃ এনামুল হক চুন্নু মিয়ার বাড়িতে গিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। না দিলে প্রান নাশের হুমকি দিয়ে চলে যায়। সে বিষয়েও নেছারাবাদ থানায় রাকিবুল ইসলাম রাকু, বেল্লাল, রাজ ও সজিবকে আসামী করে মোসাঃ হাসি বেগম (৫৪) স্বামী মোঃ এনামুল হক চুন্নু বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।
Leave a Reply