1. mh01610093622@gmail.com : banglanetexpress :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
বোচাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দেবেন চন্দ্র রায়ের ‘বীরনিবাসের’ লে-আউট উদ্বোধন চরফ্যাশনে রহস্যজনক শিক্ষার্থীর মৃত্যু, গণমাধ্যমের উপর হামলা ও মামলা প্রত্যাহারের চাপ: নিরপেক্ষ তদন্তের দাবিতে উদ্বেগ। সত্য প্রকাশের শাস্তি কি সন্ত্রাসী হামলা? ভোলায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ফুঁসে উঠেছে গণমাধ্যমকর্মীরা” কুষ্টিয়ায় মাদ্রাসা শিক্ষককে গিরে অনৈতিকতার অভিযোগ, উদ্বিগ্ন অভিভাবক মহল কুষ্টিয়ার মাটিতে মরুভূমির স্বাদ: দুম্বা খামারে সম্ভাবনার নতুন দিগন্ত কুষ্টিয়ার সন্তান মোঃ ইমরান হাসান রাহুল ঢাকা মহানগর জাগপা ছাত্র কাফেলার সেক্রেটারি পদে দায়িত্বগ্রহণ ভূমিসেবায় দুর্ভোগ কমাতে তজুমদ্দিনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত। ৭নং টবগী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক নূর নবী হাওলাদারের গ্রেফতারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ কুষ্টিয়া পৌর নির্বাচনে কমিশনার পদে প্রার্থী হচ্ছেন সফল উদ্যোক্তা রেজাউল করিম কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সহ-সভাপতির দলীয় কার্যক্রম স্থগিত ঘোষণা

মিথ্যা অপপ্রচারের অভিযোগ: স্বরূপকাঠী প্রেসক্লাব থেকে বহিষ্কার, বিচার দাবি সাংবাদিক সোহেলের

  • আপডেটের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৫৯ বার ভিউ

দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ ও সাপ্তাহিক শীর্ষ খবরের পিরোজপুর জেলা ও নেছারাবাদ উপজেলা প্রতিনিধি হিসেবে মোঃ আবু রায়হান সোহেল দীর্ঘ দিন যাবত গণমাধ্যম কর্মী হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন এবং তিনি পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরুপকাঠী প্রেসক্লাবের নির্বাহী সদস্য।

গত মঙ্গলবার (৩ মার্চ) যৌথভাবে স্বরুপকাঠী প্রেসক্লাবের ফেইসবুক পেইজ ও প্রেসক্লাবের সহ সভাপতি দেবাশীষ মন্ডল আশীষের ব্যক্তিগত ফেইসবুক পেইজে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন উদ্দেশ্য প্রনোদিত প্রতিহিংসা পরায়ন হয়ে ব্যক্তিগত আক্রোশে সাংবাদিক মোঃ আবু রায়হান সোহেলের নামে তার ব্যক্তিগত জীবন নিয়ে অপপ্রচার / প্রোপাগান্ডা ছড়ায়। পরবর্তীতে একই দিনে সন্ধ্যায় স্বরুপকাঠী প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম মোস্তফা কাউকে কিছু না জানিয়ে কোনো সদস্যের সাথে এবং উপদেষ্টা মন্ডলীর সাথে কোনো রুপ আলাপ আলোচনা না করে এককভাবে নিজ স্বাক্ষরিত সংগঠনের প্যাডে বিষয়টি নিরপেক্ষ ভাবে বিচার বিশ্লেষণ না করে মোঃ আবু রায়হান সোহেলকে বহিষ্কারাদেশ প্রদান করেন এবং সাময়িক অব্যাহতি পত্রটি স্বরুপকাঠী প্রেসক্লাবের ফেইসবুক পেইজ সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে পোস্ট করেন। এতে এলাকায় ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিতর্কের সৃষ্টি হয় এবং সাধারণ জনগন সহ সাংবাদিক সংগঠনে তুমুল সমালোচনার সৃষ্টি হয়।

মূলত সাংবাদিক মোঃ আবু রায়হান সোহেল নেছারাবাদ উপজেলায় একজন মানবিক ও ন্যায়পরায়ন গণমাধ্যম কর্মী। খোজ নিয়ে জানা যায়, মোঃ আবু রায়হান সোহেল পেশাগত দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার সাথে সমাজে অন্যায় অনিয়ম দূর্নীতি বা কোনো ধরনের সামাজিক অবক্ষয় দেখলে প্রতিবাদ করেন। বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষমতাধর ব্যক্তি বা কোনো সংগঠন / প্রতিষ্ঠানের অন্যায় অনিয়ম বা দূর্নীতি দেখলে বিভিন্ন সংবাদ মাধ্যমে রিপোর্ট করেন অথবা ওসি, ইউএনও, এসি ল্যান্ড বা ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন এবং সামাজিক সমস্যা নিরসনে যথাযথ ব্যবস্থা গ্রহনে জন্য ভুমিকা রাখেন। এমনকি সাংবাদিক সংগঠন বা প্রেসক্লাবের কোনো সদস্য অন্যায় অনিয়ম বা দূর্নীতির সাথে জড়িত হলে বা প্রমান পেলে তার বিরুদ্ধে লিখতে বা যথাযথ ব্যবস্থা নিতে এক চুলও ছাড় দেননা। আবার মানবিক অবস্থান থেকে তিনি এলাকার অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে সমাজসেবা মূলক কাজের সাথে সম্পৃক্ত থাকেন। আরো জানা যায়, তিনি ক্যান্সার বা বড় ধরনের রোগীদের পাশে দাড়িয়ে সরকারি সাহায্য পেতে বিনাস্বার্থে যথাসাধ্য সহযোগিতার হাত বাড়ান।

মূলত মোঃ আবু রায়হান সোহেল শুধু একজন মানবিক সাংবাদিকই নয় তিনি একজন সমাজসেবকও বলা যায়। আবার অন্যায় অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে রুখে দাড়ান এবং মানুষের ভালর জন্য পেশাগত দায়িত্বে থেকে কাজ করেন।
এলাকবাসী জানান, মোঃ আবু রায়হান সোহেলকে তারা একজন মানবিক সাংবাদিক হিসেবে সবসময় পাশে পান এবং যে কোনো সময় যে কোনো সমস্যার বিষয়ে ডাকলেই তিনি ছুটে আসেন। তিনি মূলত গরীবের বন্ধু এবং অন্যায় অনিয়মকারী ও দূর্নীতিবাজদের জম। এটাই তার কাল হয়ে দাড়িয়েছে। এমতাবস্থায় তাকে দমানোর জন্য এলাকার কিছু দুষ্কৃতিকারী এবং অন্যায় অনিয়মকারী দূর্নীতিবাজ তার বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে অপপ্রচার বা মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর পায়তারা করে। যার ফলশ্রুতিতে তার প্রতি এক প্রতিহিংসা পরায়ন দূর্নীতিবাজ, ধর্মবিদ্বেষী, স্বার্থান্বেষী, সমিতি ব্যবসার নামে অসহায় দরিদ্র শত শত মানুষের/ গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাৎ কারী প্রতারক হিসেবে চিন্হত কতিপয় সাংবাদিক দেবাশীষ মন্ডল আশীষ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ স্থানীয় স্বরুপকাঠী প্রেসক্লাবের পেইজে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে সাংবাদিক মোঃ আবু রায়হান সোহেলের নামে অপপ্রচার / প্রোপাগান্ডা ছড়ায়। যা মারাত্মক মানহানিকর এবং আত্মসম্মানে আঘাত হানে। বিষয়টি প্রেসক্লাব সভাপতি অবগত হয়েও অপরাধীর বিচার না করে উল্টো সাংবাদিক আবু রায়হান সোহেলকে দোষী সাব্যস্ত করে প্রেসক্লাবের সদস্য পদ থেকে বহিষ্কারাদেশ প্রদান করেন। এতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি বলে জনমনে এবং সাংবাদিক আবু রায়হান সোহেলের মনে ক্ষোভ প্রকাশ করেন।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক আবু রায়হান সোহেল বলেন, আমার নামে যেভাবে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন তথ্য দিয়ে প্রেসক্লাবের আইডি এবং সাংবাদিক দেবাশীষ মন্ডল আশীষের আইডিতে প্রতিহিংসা পরায়ন হয়ে ব্যক্তিগত আক্রোশে অপপ্রচার বা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে যেটা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। এই ধরনের মিথ্যা ভিত্তিহীন তথ্য দিয়ে কারো বিরুদ্ধে অপপ্রচার চালানো সম্পুর্ন বেআইনি তার উপরে প্রেসক্লাবের আইডিতে প্রচার করা এক প্রকার কান্ডজ্ঞানহীন কাজ। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং বিষয়টি সঠিক পর্যালোচনার মাধ্যমে স্বরুপকাঠী প্রেসক্লাবের সভাপতি ও উপদেষ্টা মন্ডলী সহ সকল সহযোদ্ধা/ সহকর্মীদের সু- দৃষ্টি কামনায় যথাযথ বিচারের দাবি জানাচ্ছি। একই সাথে আমার এই মানহানিকর পরিস্থিতি মোকাবেলায় আইন প্রশাসন ও দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ সহ দেশের সকল সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে তীব্র নিন্দা ও জোড়ালো প্রতিবাদ জানাচ্ছি যাতে আমি এর সঠিক ও যথাযথ বিচার পেতে পারি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com