1. mh01610093622@gmail.com : banglanetexpress :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের নলকোলা মোড়ে কৃষকদলের অফিস ভাঙচুর বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে লাশবাহী অ্যাম্বুলেন্স, আহত ২ কেশবপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদ করাই বিএনপির নেতা গুরুতর আহত কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী দুর্গন্ধ-বর্জ্যে বিপর্যস্ত অবৈধ লেয়ার ফার্ম উচ্ছেদের দাবিতে কৃষক-এলাকাবাসীর মানববন্ধন তরুণদের পেশাগত উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে লিংকডইন কমিউনিটি বাংলাদেশ প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ধাত্রীবিদ্যা কম্পিউটার প্রশিক্ষণ কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ড জুরেই মাদকের ভয়াবহ থাবা হাত বাড়ালেই মিলছে মাদক,নির্বিকার প্রশাসন বরিশাল রেঞ্জের ডিআইজি কর্তৃক কাউখালী থানা পরিদর্শন দীঘিনালায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

ভোলার বোরহানউদ্দিনে ৫টি গাঁজা গাছ, ২৫০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেটের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ২১৯ বার ভিউ

মোঃ তুহিন ফরাজী, প্রতিনিধিঃ

ভোলা জেলার বোরহানউদ্দিন থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫টি গাঁজা গাছ, ২৫০ গ্রাম গাঁজা এবং গাঁজা বিক্রির নগদ ৫ হাজার ৫০০ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
জানা যায়, ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বোরহানউদ্দিন থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ এক ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৬ মার্চ ২০২৬) সকাল ১১টা ২৫ মিনিটে বোরহানউদ্দিন থানার এসআই নিরস্ত্র মোঃ আবু জাফর খান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাজির কাঁচারীর বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় সেখানকার বাসিন্দা জুলহাসান ওরফে জুলহাস (৫০)-এর বসত ঘর থেকে ২৫০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা এবং গাঁজা বিক্রির নগদ ৫ হাজার ৫০০ টাকা উদ্ধারসহ তাকে আটক করা হয়।
পরবর্তীতে আটককৃত আসামির দেওয়া তথ্যমতে একই দিন দুপুর ১২টা ৫ মিনিটে মানিকা হাট বাজার মসজিদের সামনে তার রবি শস্য ক্ষেতের ভিতর থেকে আরও ৫টি গাঁজা গাছ উদ্ধার করা হয়, যা আসামি নিজ হাতে উত্তোলন করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেগুলো জব্দ করা হয়।
আটককৃত জুলহাসান ওরফে জুলহাস (৫০) বড় মানিকা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত কয়ছর হাওলাদারের ছেলে।
এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বোরহানউদ্দিন থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com