1. mh01610093622@gmail.com : banglanetexpress :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে লাশবাহী অ্যাম্বুলেন্স, আহত ২ কেশবপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদ করাই বিএনপির নেতা গুরুতর আহত কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী দুর্গন্ধ-বর্জ্যে বিপর্যস্ত অবৈধ লেয়ার ফার্ম উচ্ছেদের দাবিতে কৃষক-এলাকাবাসীর মানববন্ধন তরুণদের পেশাগত উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে লিংকডইন কমিউনিটি বাংলাদেশ প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ধাত্রীবিদ্যা কম্পিউটার প্রশিক্ষণ কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ড জুরেই মাদকের ভয়াবহ থাবা হাত বাড়ালেই মিলছে মাদক,নির্বিকার প্রশাসন বরিশাল রেঞ্জের ডিআইজি কর্তৃক কাউখালী থানা পরিদর্শন দীঘিনালায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা সাংবাদিক আবেদন করুন

হাতিয়ায় কোরআন খতম মানতকে কেন্দ্র করে ইমামকে মারধর, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

  • আপডেটের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২২৫ বার ভিউ

নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নে কোরআন খতম মানতকে কেন্দ্র করে এক মসজিদের ইমামকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত রুবেল ইসলাম চরকিং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।
মঙ্গলবার (৩ মার্চ) রাত ১০টার দিকে চরকিং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরবগুলা গ্রামের হাজি রগবত আলী জামে মসজিদে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চরবগুলা গ্রামের হাজি রগবত আলী জামে মসজিদে দীর্ঘদিন ধরে ইমামতি করে আসছেন মোহাম্মদ হোসেনের ছেলে রবিয়ল হোসেন। বিগত নির্বাচনে তিনি শাপলা প্রতীকের প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক, হাতিয়া-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ-এর সমর্থক ছিলেন। তার বিজয়ের জন্য তিনি দুই খতম কোরআন মানত করেন। বিষয়টি ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি করে। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতারা কয়েকবার তাকে মারধরের চেষ্টা করেও ব্যর্থ হন বলে অভিযোগ রয়েছে।
মঙ্গলবার রাতে তারাবির নামাজে ইমামতি শেষে বাড়ি ফেরার পথে রুবেল ইসলামের নেতৃত্বে কয়েকজন তার পথরোধ করেন। এ সময় রবিয়ল হোসেন মোটরসাইকেল ফেলে দৌড়ে পুনরায় মসজিদে আশ্রয় নেন। অভিযোগ রয়েছে, হামলাকারীরা ইমামের কক্ষের দরজা ভেঙে তাকে টেনেহিঁচড়ে বাইরে এনে বেদম মারধর করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আহত ইমামের পিতা মোহাম্মদ হোসেন অভিযোগ করে বলেন, রুবেল, বাবুল, ওসমান, সুমন, মিরাজ, আকরাম, শাখাওয়াত, শাহারাজ ও আশরাফসহ কয়েকজন তার ছেলের ওপর হামলা চালায়। এনসিপি সমর্থক হওয়ায় তাকে মসজিদ থেকে টেনে বের করে মারধর করা হয়। হামলাকারীরা তার মোবাইল ফোন, মোটরসাইকেল এবং মসজিদের কিছু টাকা নিয়ে যায় বলেও দাবি করেন তিনি। স্থানীয়রা এগিয়ে না এলে তার ছেলেকে প্রাণে মেরে ফেলা হতো বলেও আশঙ্কা প্রকাশ করেন।
ঘটনার পর আহত ইমামকে হাসপাতালে দেখতে যান সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। তিনি বলেন, নির্বাচনে পরাজিত প্রার্থী ও তার লোকজন হাতিয়ায় সন্ত্রাসী তাণ্ডব শুরু করেছে। কারো জন্য দোয়া করাও তারা সহ্য করতে পারছে না। একজন মানুষ তার জন্য কোরআন খতম মানত করায় তাকে মসজিদ থেকে টেনে বের করে মারধর করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর হস্তক্ষেপ কামনা করে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে তদন্তের দাবি জানান তিনি।
অভিযুক্ত রুবেল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, খবর পেয়ে আহত ইমামকে হাসপাতালে দেখতে গিয়েছেন এবং পরিবারের খোঁজখবর নিয়েছেন। তিনি আরও জানান, ইতোমধ্যে রুবেল ইসলামকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com