1. mh01610093622@gmail.com : banglanetexpress :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগের দুর্গে নতুন সমীকরণ, পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর দিকে ঝুঁকছে দলীয় ভোট! ভোলা বোরহানউদ্দিন মেঘনাদ পাড়ে নদীর তী‌রে পা‌ঁয়ে হে‌টে ৫০০ কিঃ মিঃ পথ পা‌ড়ি দি‌য়ে যুবক ট‌নি এখন যশোর-৬ আসন পুনরুদ্ধারে জামায়তের থেকে বিএনপি এগিয়ে, কেশবপুরে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা জন সমুদ্রে রূপান্তরিত কৃষক শ্রমিক চালক দিনমজুরদের জন্য সহজলভ্য ক্ষুদ্র ঋণ সহায়াতার ব্যবস্তা করা হবে- হাফিজ ইব্রাহিম দীঘিনালায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত। ভোলা বোরহানউদ্দিনে হেলাল উদ্দিনের নেতৃত্বে বড় মানিকা ইউনিয়ন সহ- ওয়ার্ড পর্যায়ে ছাএদলের নেতা কর্মীদের নিয়ে আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এর ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা করেন ভোলা তজমুদ্দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ জনসভা উপলক্ষ্যে ১নং বড় মলংচড়া ইউনিয়নের জসিম পাটোয়ারীর এর নেতৃত্ব সর্বস্তরের জনগন অংশগ্রহণ করেন ধর্ম নিয়ে ব্যবসা জামায়াতের পুরনো অভ্যাস: ভোলায় মেজর হাফিজ। বোরহানউদ্দিনে বিএনপির নারী সমর্থকদের ওপর হামলায় আহতদের খোঁজ নিলেন ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ

কেশবপুরে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা জন সমুদ্রে রূপান্তরিত

  • আপডেটের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭২ বার ভিউ

হাফিজুর রহমান (যশোর) প্রতিনিধি,

যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকায় নির্বাচনী জনসভা জন সমুদ্রে রূপান্তরিত হয়।
পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-৬ (কেশবপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ। এ সময় তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে বলেন, মানুষ মাত্রই ভুল করতে পারে। আমিও মানুষ। আমারও ভুল হতে পারে। আমি যদি ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিয়ে ধানের শীষে ভোট দিন। ধানের শীষ শান্তি, স্বস্তি ও উন্নয়নের প্রতীক। এ জন্যে সারাদেশে ধানের শীষ প্রতীকের পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, আপনারা সনাতন ধুর্মাবলম্বীসহ সকল ধর্ম বর্ণের লোক এ দেশে জন্মেছেন। এ দেশে আপনাদের সকলের জন্মগত অধিকার রয়েছে। আপনি যে ধর্মের হন, যে জাতি হন, যে গোত্রের হন না কেন এ দেশে আমরা ঐক্যবদ্ধভাবে বসবাস করতে চাই। আমি আপনাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবো। আমি ্আপনাদের সকল সমস্যার সমাধান করবো।
তিনি আরো বলেন, আপনাদের প্রচেষ্টা ও ভালোবাসায় আমি যদি জয়ী হতে পারি তাহলে আপনাদের সকল সমস্যার সমাধান করবো। কেশবপুরে কোন সন্ত্রাসীর স্থান থাকবে না। চাঁদাবাজদের চাঁদাবাজী করার সুযোগ থাকবে না। কেশবপুরে শান্তি প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।
শহরের পাবলিক ময়দানে অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।
এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাবেক আহ্বায়ক মশিয়ার রহমান, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দীন বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, হুময়িুন কবির সুমন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, যশোর জেলা মহিলা দলের সহ-সভাপতি নুরুন্নাহার নুরি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাস, উপজেলা কৃষক দলের সদস্য সচিব কেএম আজিজুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলাম প্রমূখসহ অনেকে। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা শরিফুল ইসলাম। গীতা পাঠ করেন জীবন দাস। এর আগে উপজেলাধীন ১১টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ বিশাল বিশাল মিছিল নিয়ে জনসভা স্থলে উপস্থিত হন।
জনসভা শেষে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পাবলিক ময়দান থেকে শুরু হয়ে দলীয় কার্যালয় চত্বরে এসে শেষ হয়। এ সময় কেশবপুর শহর মিছিলের শহরে পরিণত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com