1. mh01610093622@gmail.com : banglanetexpress :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী দুর্গন্ধ-বর্জ্যে বিপর্যস্ত অবৈধ লেয়ার ফার্ম উচ্ছেদের দাবিতে কৃষক-এলাকাবাসীর মানববন্ধন তরুণদের পেশাগত উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে লিংকডইন কমিউনিটি বাংলাদেশ প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ধাত্রীবিদ্যা কম্পিউটার প্রশিক্ষণ কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ড জুরেই মাদকের ভয়াবহ থাবা হাত বাড়ালেই মিলছে মাদক,নির্বিকার প্রশাসন বরিশাল রেঞ্জের ডিআইজি কর্তৃক কাউখালী থানা পরিদর্শন দীঘিনালায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা সাংবাদিক আবেদন করুন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগী সেজে দুদকের হানা পেলেন নানা অনিয়ম কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

এবার শীর্ষ নির্বাচনী কর্মকর্তাকে বরখাস্ত করলেন ট্রাম্প

  • আপডেটের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ৩৫৯ বার ভিউ

মঙ্গলবার টুইটারে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ভোটের সুষ্ঠতা নিয়ে ‘অত্যন্ত ভুল’ মন্তব্য করায় তিনি সাইবারসিকিউরিটি ও ইনফ্রাস্টাকচার সিকিউরিটি এজেন্সির (সিসা) প্রধান ক্রিস ক্রেবসকে ‘বরখাস্ত’ করেছেন।

‘গুজব নিয়ন্ত্রণ’ নামে সিসার একটি ওয়েবসাইটকে কেন্দ্র করে ক্রেবস হোয়াইট হাউসের অসন্তুষ্টির কারণ হয়ে উঠেছিলেন বলে জানা গেছে। এই ওয়েবসাইট থেকে নির্বাচন সংক্রান্ত ভুল তথ্যের অসারতা তুলে ধরা হত, ওই সব তথ্যের বেশিরভাগই ছড়াতে স্বয়ং প্রেসিডেন্ট ভূমিকা রেখেছিলেন।

বরখাস্ত হলেও নিজের বলা কথা নিয়ে ক্রেবসের মধ্যে কোনো আক্ষেপ দেখা যায়নি বলে জানিয়েছে বিবিসি।

বরখাস্ত হওয়ার পর এক টুইটে ক্রেবস বলেছেন, “সেবা দিতে পেরে সম্মানিত। আমরা ঠিক কাজ করেছি। ‘আজ’-কে রক্ষা করে আগামীকালকে সুরক্ষিত কর। ২০২০ কে রক্ষা কর।” 

বরখাস্ত হওয়ার কিছুক্ষণ আগে ক্রেবস আরেকটি টুইট পোস্ট করেছিলেন, সেখানে তাকে ট্রাম্পের অভিযোগ খণ্ডন করতে দেখা গেছে। ট্রাম্প বলেছিলেন, বিভিন্ন রাজ্যে ব্যালটগুলো তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের দিকে পাঠিয়ে দিয়েছে ভোটিং মেশিনগুলো।

এই অভিযোগ খণ্ডন করে টুইটে ক্রেবস বলেছেন, “নির্বাচন ব্যবস্থা নিয়ে কারসাজি করা হয়েছিল বলে যেসব অভিযোগ করা হয়েছে, ৫৯ জন নির্বাচনী নিরাপত্তা কর্মকর্তার সবাই একমত হয়েছেন যে ‘আমাদের জানা প্রত্যেকটি অভিযোগই হয় কোনো প্রমাণ ছাড়াই করা হয়েছে অথবা প্রযুক্তিগতভাবে অসম্ভব।’ ২০২০ কে রক্ষা কর।” 

বিবিসি জানিয়েছে, ৩ নভেম্বরের নির্বাচনটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সুরক্ষিত নির্বাচন হয়েছে বলে গত সপ্তাহে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে অল্প কয়েকজন শীর্ষ কর্মকর্তা ঘোষণা দিয়েছিলেন, ক্রেবস তাদের একজন ছিলেন।  

কিন্তু ট্রাম্প নির্বাচনে পরাজয় মেনে নিতে অস্বীকার করেছেন, কোনো প্রমাণ ছাড়াই ভোটে ‘ব্যাপক কারচুপি’ হয়েছে বলে অভিযোগ করেছেন।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com