1. mh01610093622@gmail.com : banglanetexpress :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী দুর্গন্ধ-বর্জ্যে বিপর্যস্ত অবৈধ লেয়ার ফার্ম উচ্ছেদের দাবিতে কৃষক-এলাকাবাসীর মানববন্ধন তরুণদের পেশাগত উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে লিংকডইন কমিউনিটি বাংলাদেশ প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ধাত্রীবিদ্যা কম্পিউটার প্রশিক্ষণ কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ড জুরেই মাদকের ভয়াবহ থাবা হাত বাড়ালেই মিলছে মাদক,নির্বিকার প্রশাসন বরিশাল রেঞ্জের ডিআইজি কর্তৃক কাউখালী থানা পরিদর্শন দীঘিনালায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা সাংবাদিক আবেদন করুন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগী সেজে দুদকের হানা পেলেন নানা অনিয়ম কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ভোলায় নির্বাচনী সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শনে ভোলা জেলার সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইমন

  • আপডেটের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯৯ বার ভিউ

মোঃ তুহিন দেওয়ান ।

ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মুলাইপত্তন গ্রামে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সংঘটিত সহিংস ঘটনার তদন্ত ও পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভোলা জেলার সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইমন।
আজ দুপুরে তিনি ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি সংঘর্ষের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে ম্যাজিস্ট্রেট মোঃ ইমন বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা বরদাশত করা হবে না। ঘটনার সঙ্গে যারা জড়িত, তদন্তসাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি সবাইকে শান্ত থাকার পাশাপাশি নির্বাচনকালীন আইন মেনে চলার আহ্বান জানান।
এদিকে সংঘর্ষের ঘটনার পর এলাকায় অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, প্রশাসনের দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com