1. mh01610093622@gmail.com : banglanetexpress :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
বোচাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দেবেন চন্দ্র রায়ের ‘বীরনিবাসের’ লে-আউট উদ্বোধন চরফ্যাশনে রহস্যজনক শিক্ষার্থীর মৃত্যু, গণমাধ্যমের উপর হামলা ও মামলা প্রত্যাহারের চাপ: নিরপেক্ষ তদন্তের দাবিতে উদ্বেগ। সত্য প্রকাশের শাস্তি কি সন্ত্রাসী হামলা? ভোলায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ফুঁসে উঠেছে গণমাধ্যমকর্মীরা” কুষ্টিয়ায় মাদ্রাসা শিক্ষককে গিরে অনৈতিকতার অভিযোগ, উদ্বিগ্ন অভিভাবক মহল কুষ্টিয়ার মাটিতে মরুভূমির স্বাদ: দুম্বা খামারে সম্ভাবনার নতুন দিগন্ত কুষ্টিয়ার সন্তান মোঃ ইমরান হাসান রাহুল ঢাকা মহানগর জাগপা ছাত্র কাফেলার সেক্রেটারি পদে দায়িত্বগ্রহণ ভূমিসেবায় দুর্ভোগ কমাতে তজুমদ্দিনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত। ৭নং টবগী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক নূর নবী হাওলাদারের গ্রেফতারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ কুষ্টিয়া পৌর নির্বাচনে কমিশনার পদে প্রার্থী হচ্ছেন সফল উদ্যোক্তা রেজাউল করিম কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সহ-সভাপতির দলীয় কার্যক্রম স্থগিত ঘোষণা

ছোট অসাবধানতা থেকেই ঘটে বড় দুর্ঘটনা একটি—— সতর্কতামূলক বার্তা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ২১৫ বার ভিউ

মোঃ মনিরুল ইসলাম
সদর উপজেলা প্রতিনিধি, কুষ্টিয়া

আমরা প্রতিনিয়তই অজান্তে এমন কিছু ছোট ছোট ভুল করে থাকি, যার ফলাফল হিসেবে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বিশেষ করে গ্রামাঞ্চলে এ ধরনের ঘটনা বেশি লক্ষ্য করা যায়। যেসব পরিবারে ছোট ছোট শিশু আছে, তারা সাধারণত বেশি চঞ্চল হয়ে থাকে। সে ক্ষেত্রে আমাদের আরও বেশি সতর্ক থাকা প্রয়োজন। কিন্তু দুঃখজনক হলেও সত্য—আমরা অনেক সময় সেই প্রয়োজনীয় সতর্কতাটুকু অবলম্বন করি না, আর সেখান থেকেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।
উদাহরণস্বরূপ বলা যায়, মাঠে কীটনাশক দেওয়ার পর তার বোতল নির্দিষ্ট স্থানে না ফেলে অনেকেই তা ঘরে এনে রেখে দেন—এটি মারাত্মক ভুল। আরও বড় ভুল হলো, কীটনাশক দেওয়ার পর অবশিষ্ট ওষুধ অন্য কোনো সফট ড্রিংকসের বোতলে ভরে ঘরে রাখা। যেসব বাড়িতে ছোট শিশু আছে, তারা এসব বোতল খুব সহজেই হাতের কাছে পেয়ে যায় এবং না বুঝে পানীয় ভেবে তা পান করে ফেলে। ঠিক তখনই ঘটে যায় বড় ধরনের দুর্ঘটনা। এ ধরনের ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটছে।
এ ধরনের দুর্ঘটনা থেকে বাঁচার একমাত্র উপায় হলো—আমাদের নিজেদের সচেতন হওয়া। শুধু বিষাক্ত কীটনাশকই নয়, ঘরে ব্যবহৃত অন্যান্য ক্ষতিকর তরল পদার্থও কখনোই ড্রিংকসের বোতলে ভরে ঘরের ভেতরে রাখা উচিত নয়। কারণ ছোট শিশুরা ভালো-মন্দ বোঝে না। তাদের একটি ভুল সিদ্ধান্তের দায়ভার শেষ পর্যন্ত আমাদের অভিভাবকদেরই বহন করতে হয়।
এছাড়াও ছোট ছোট কিছু বস্তু যেমন—কয়েন, বরইয়ের আঁটি, চকলেট, এমনকি কলমের ঢাকনাও শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। কারণ এগুলো গিলে ফেললে শিশুর জীবন হুমকির মুখে পড়তে পারে।
একটি কথা আমাদের সবসময় মনে রাখা দরকার—একবার কোনো বড় দুর্ঘটনা ঘটে গেলে তখন আর কিছু করার থাকে না। সেই ঘটনার বোঝা সারা জীবন বয়ে বেড়াতে হয়। তাই আসুন, আমরা সবাই সচেতন হই। সামান্য একটি ভুল থেকেই যে কত বড় বিপদ ঘটে যেতে পারে, তা আমাদের উপলব্ধি করা জরুরি।
ভুল যারা করে, ভোগান্তি মূলত তাদেরই হয়। তাই আমাদের আদরের সন্তানদের জীবনের নিরাপত্তার জন্য আজই সচেতন হই—এটাই হোক আমাদের অঙ্গীকার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com